রাজ্যে নির্বাচিত সরকার প্রকৃত অবাধ, সুষ্ঠু নির্বাচন থেকে এসেছে বলা যায় না : বেণুগোপাল

Spread the love

রোজদিন ডেস্ক : 
এই রাজ্য সহ সারা দেশে গণতলন্ত্রের ওপর আক্রমণ হচ্ছে বলে জাতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক (সংগঠন) কে সি বেণুগোপাল আজ মন্তব্য করেন। তিনি রাজ্যের নির্বাচনী স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলেন, দেশের সংবিধান রক্ষার জন্য সবাইকে লড়াই এর আহবান জানান। বলেন, রাজ্যে এসে আজ আরে উদ্ভুত পরিস্থিতিতে যেভাবে লক্ষ লক্ষ ভোটারের নাম বাদ গেছে, এতে নতুন সরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচন থেকে এসেছে বলা যায় না।


রাজ্যের নির্বাচনোত্তর পরিস্থিতি পর্যালোচনা, ও আগামীতে দলের দিশা নিয়ে রাজ্য নেতাদের সঙ্গে আলোচনা কর‍তে দুদিনের সফরে কলকাতা এসেছেন তিনি।
প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার সহ রাজ্য নেতৃত্ব, জেলা কংগ্রেস সভাপতি, বিধান সভা নির্বাচনে দলীয় প্রার্থী, দলের শাখা সংগঠন ও বিভাগীয় প্রধানদের সঙ্গে দফায় দফায় জরুরি বৈঠক করেন।
দলের রাজ্য পর্যবেক্ষক গোলাম আহমেদ মীর, দীপা দাসমুন্সি, অম্বা প্রসাদ প্রমুখ বিশিষ্ট নেতারা এই সব বৈঠকে উপস্থিত ছিলেন।
দীর্ঘ দু-দশক পর এবার কংগ্রেস এককভাবে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে, দুটি আসনও জিতেছে। কেন্দ্রীয় নেতৃত্ব এতে খুশি বলে জানা যায়।
আজ কে সি বেণুগোপাল রাজ্যে নির্বাচনী স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলেন। এসআইআরের ফলে রাজ্যের নির্বাচনী প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হয়েছে, এর জন্য ২৭ লক্ষ ভোটারের নাম বাদ গেছে বলে অভিযোগ করেন। বলেন, এই পরিস্থিতিতে রাজ্যের নির্বাচিত সরকার সত্যিকারের অবাধ ও সুষ্ঠু নির্বাচন থেকে এসেছে বলা যায় না।

সাংবাদিক বৈঠকে রামমন্দিরে আর্থিক অনিয়ম, নিট-সহ বিভিন্ন পরীক্ষা পদ্ধতির গলদ ইত্যাদি নিয়েও উদ্বেগ ব্যক্ত করেন কে সি বেণুগোপাল।
বিজেপি, এন ডিএ-র তীব্র সমালোচনা করেন। বলেন, যে রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধিরা আগে বিজেপির আক্রমণের লক্ষ্য থাকেন, পরে তাঁরা পদ্ম শিবিরে যোগ দিলে দৃষ্টি ভঙ্গি বদলে যায়। একে তিনি কেন্দ্রের শাসক দলের দ্বৈত নীতি ও রাজনৈতিক সুবিধাবাদের প্রমাণ বলে মন্তব্য করেন। গণতন্ত্র, সংবিধানকে রক্ষার জন্য কংগ্রেস সংগ্রাম করছে ও করবে বলে দৃঢ়ভাবে জানান।
অযোধ্যার রাম মন্দিরে আর্থিক অনিয়ম নিয়ে রাজ্য ও কেন্দ্রীয় বিজেপি উভয়কেই এই তহবিল সংক্রান্ত অনিয়মের জবাব দিতে হবে। নিট সহ একাধিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, পরীক্ষা পদ্ধতি নিয়ে কংগ্রেস দেশব্যাপী যে ছাত্রো কি গুঞ্জ আন্দোলন করছে, এই রাজ্যেও তা তীব্রতর হবে বলে জানান।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*