রোজদিন ডেস্ক: নক আউট শুরু হতেই শুরু অঘটন। চলতি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটন ঘটিয়ে শেষ ষোলোয় পোঁছে গেল প্যারাগুয়ে। রুদ্ধশ্বাস টাইব্রেকারে চারবারের চ্যাম্পিয়ন জার্মানদের হারানোর পর চর্চায় এখন ল্যাটিন দেশটি। অন্যদিকে আফ্রিকান ‘সিংহ’ মরক্কোর কাছে হেরে বিদায় নিল তিনবারের রানার আপ নেদারল্যান্ডস। ভিলেন সেই টাইব্রেকার। ২০১০-এ শেষ বার ফাইনালে উঠেও স্পেনের কাছে হারতে হয়েছিল রবেনদের। এবারও খালি হাতে তাদের ফেরালো বিশ্বকাপ। গত তিনটি বিশ্বকাপেও দুটিতেই টাইব্রেকারেই আটকে গিয়েছিল তারা, এবারও শাপমুক্তি ঘটল না প্রেসিং ফুটবলের জনকদের। তবে প্রত্যাশা মতোই শেষ ষোলোয় উঠেছে ব্রাজিল। আর জাপানকে হারিয়েই সবার নজর কেড়েছে নেইমারের পোস্ট। যা, চলতি বিশ্বকাপে অন্যতম আলোচিত বিষয়। পোস্টে ব্রাজিলিয়ন তারকা নিশানা করেন মিঃ জোয়াকিম ক্লেমেন্টকে। তারপরই শুরু হয়ে যায় খোঁজাখুঁজি। কে এই ক্লেমেন্ট? অবশেষে খোঁজ মিলল ক্লেমেন্টের। জানা গেল ক্লেমেন্ট একজন জার্মান অর্থনীতিবিদ। চলতি বিশ্বকাপ শুরুর আগে তিনি জোড়া ভবিষ্যদ্বাণী করেছিলেন যে, এক।এবার নেদারল্যান্ডসই বিশ্ব সেরা হবে। আর জাপানের কাছে হেরে ব্রাজিল বিদায় নেবে। কিন্তু মজার কথা তার দু’টি ভবিষ্যদ্বাণীই ভুল প্রমাণ হয়ে গিয়েছে। জাপানকে ২-১ গোলে হারিয়ে ব্রাজিল শেষ ষোলোয় চলে গিয়েছে। অন্যদিকে মরক্কোর কাছে টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছে নেদারল্যান্ডস। ফলে জাপান ম্যাচ জিতে মাঠ ছাড়তেই ক্লেমেন্টকে পাল্টা কটাক্ষ ছুড়ে দিলেন ব্রাজিলিয়ান তারকা। তবে এর আগের তিনটি বিশ্নকাপে চ্যাম্পিয়নদের নিয়ে ক্লেমেন্টের ভবিষদ্বাণী কিন্তু মিলে গিয়েছিল। ২০১৪-এ জার্মানি, ২০১৮-এ ফ্রান্স ও ২০২২-এ আর্জেন্টিনাকে নিয়ে তাঁর করা ভবিয্যদ্বাণী মিলে যাওয়ায় বিশ্বকাপ শুরুর আগে তাকে নিয়ে চর্চা শুরু হয়েছিল।

Be the first to comment