৬ জুলাই শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিনে প্রধানমন্ত্রী আসছেন!

Spread the love

রোজদিন ডেস্ক: শ্যামাপ্রসাদ মুখার্জির রাজ্যে প্রথম বার ক্ষমতা দখল করে ভীষণ খুশি তিনি।। বারবার ঘুরে ফিরে এই কথা বলেন। আগামী ৬ জুলাই শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফের রাজ্যে আসছেন বলে খবর।। তাঁর সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রিসভার কয়েকজন প্রতিনিধি, একাধিক রাজ্যের রাজ্যপাল ও আসছেন বলে জানা যায়।
রাজ্যে ক্ষমতায় এসে শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিনে
ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার। ওইদিন রাজ্যে সব সরকারি কার্যালয়, শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি থাকবে।
মহা সমারোহে তাঁর জন্মদিন পালনের উদ্যোগ ও নিয়েছে রাজ্য। হুগলির বলাগড়ে তাঁর বাড়ি সংস্কার, সংগ্রহ শালা গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে৷ এর জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ ও করা হয়েছে।
সূত্রের খবর, শ্যামাপ্রসাদ মুখার্জির ১২৫ ফুট উচ্চতার ব্রোঞ্জের পূর্ণাবয়ব মূর্তি ও ওইদিন স্থাপন ও উদ্বোধন হওয়ার কথা।
বিজেপি সূত্রে জানা যায়, রাজ্য সরকার শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন উপলক্ষে তিন টি অনুষ্ঠান করার সিদ্ধান্ত নিয়েছে। তাঁর জন্ম ভিটে, রাজারহাট ও ভিক্টোরিয়া স্মৃতি সৌধে এই সব অনুষ্ঠান হওয়ার কথা। প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী সহ কেন্দ্রীয় মন্ত্রী, রাজ্যপাল প্রমুখের এই সব অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা।
বিজেপি সরকারের প্রথম বছরে শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন পালন উপলক্ষে রাজ্য প্রশাসনে এখন তুমুল ব্যস্ততা।। সব অনুষ্ঠান সুচারু ভাবে সম্পন্ন করতে তৎপর প্রশাসন।
কে কে আসবেন, তার তালিকা তৈরি হচ্ছে। বিরোধী পক্ষ, বিশিষ্ট দের ও আমন্ত্রণ করা হবে বলে জানা যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*