- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, পুরো জুন মাস সময় পেয়েছেন। পুরো জুলাই ও অগস্ট মাস পাবেন। ফর্ম পূরণ করুন। যোগ্য প্রাপকরা অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন।
- কলকাতার দুই অন্যতম প্রধান পুণ্যভূমি কালীঘাট এবং দক্ষিণেশ্বর মন্দিরকে এবার যুক্ত করতে চলেছে ট্রাম পরিষেবা। বুধবার বণিকসভার অনুষ্ঠানে এই যুগান্তকারী পরিকল্পনার কথা জানিয়েছেন পরিবহণমন্ত্রী অর্জুন সিং।
- ট্রাইবুনাল থেকে সরে দাঁড়ালেন অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিত কুমার বাগ। অসুস্থ থাকায় ইস্তফা দিয়েছেন তিনি।
- এনআইএ–এর হাতে ধৃত আরামবাগের প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের স্বামী সাকির আলিকে বুধবার কলকাতার সিটি সেশন কোর্টের বিশেষ আদালতে পেশ করা হয়। সাকির আলিকে আগামী ৩ জুলাই পর্যন্ত এনআইএ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। এনআইএ-র দাবি, ধৃত তৃণমূল নেতার বাড়ি থেকে মোট ৩৬ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। তার ফরেন্সিক পরীক্ষা হবে।
- অনুব্রত মণ্ডলের জোর ধাক্কা আদালতে। ভোট-পরবর্তী হিংসা মামলায় অনুব্রতর আগাম জামিনের আবেদন খারিজ করল সিউড়ির জেলা আদালত।
- ওয়েস্ট বেঙ্গল স্টেট বেভারেজ কর্পোরেশন লিমিটেডকে সামনে রেখে ৩০০ কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে যে অভিযোগ উঠেছে, সেটা খতিয়ে দেখে সবিস্তার রিপোর্ট দিতে বলা হয়েছে আবগারি কমিশনার রাজু মিশ্রকে। ইতিমধ্যেই ওই ঘটনায় তিন অভিযুক্ত আধিকারিককে বদলি করা হয়েছে জিএসটি বিভাগে।
- পুর–এলাকায় জঙ্গল কাটা ও ড্রেন পরিষ্কার খাতে পুরসভারই এক ক্লার্ককে দেওয়া হয়েছে প্রায় ৭৩ লাখ টাকা! টাকি পুরসভার বিরুদ্ধে আর্থিক দুর্নীতির মামলায় এমন নথি দেখে বিস্মিত কলকাতা হাইকোর্ট।
- ৩ জুলাই হাওড়া জেলা পরিষদের সভাধিপতি ও সহ-সভাধিপতি নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন জেলা পরিষদের সদস্য তুষারকান্তি ঘোষ।
- শুক্রবার ৩ জুলাই বঙ্গোপসাগরে তৈরি হবে অত্যন্ত শক্তিশালী নিম্নচাপ। নিম্নচাপ সমুদ্রপৃষ্ঠে শক্তি বাড়াবে এবং ৫ তারিখ নাগাদ পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূলের লাগোয়া স্থলভাগের কাছাকাছি আসবে বলে এখনও পর্যন্ত পূর্বাভাস। দক্ষিণবঙ্গে চলতি সপ্তাহ শেষ থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা।
- ফ্রান্সে তাপমাত্রা ছুঁয়েছে ৪৬ ডিগ্রি। আতঙ্কে দেশের পারমাণবিক কেন্দ্র বন্ধ করে দিয়েছে সরকার। বন্ধ স্কুল-কলেজ। বিদ্যুতের চাহিদা আকাশছোঁয়া। দফায় দফায় লোডশেডিং লন্ডনে। হাঁসফাঁস করছে পোল্যান্ড, স্পেন, জার্মানি। পর্যটনের মরশুমে খাঁ খাঁ করছে ট্যুরিস্ট স্পট।

Be the first to comment