আরো ১২

Spread the love
  1. রাজ্যে অনুপ্রবেশ নিয়ে আগামী ৭ জুলাই দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের উচ্চপর্যায়ের বৈঠক।
  2. বৈঠকে রাজ্যের তরফে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ছাড়াও উপস্থিত থাকবেন মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব ও উচ্চপদস্থ আধিকারিকরা।
  3. রাজ্যে আসছেন লোকসভার স্পিকার ওম বিড়লা। আগামীকাল সকালে নিউটাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে নবনির্বাচিত বিধায়কদের দু’দিনের প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করবেন তিনি।
  4. এই অনুষ্ঠানে যোগ দিতে ওম বিড়লা ছাড়াও আসছেন একাধিক রাজ্যের স্পিকার ও একঝাঁক কেন্দ্রীয় মন্ত্রী।
  5. আগামী ৬ জুলাই ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন। এই উপলক্ষে একাধিক কর্মসূচি রয়েছে রাজ্য সরকারের। সেখানে অংশ নিতে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
  6. আয় বহির্ভূত সম্পত্তি, তোলাবাজি, হুমকি-সহ একাধিক অভিযোগে ধৃত তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তীকে বৃহস্পতিবার সকালে আনা হল বাগুইআটি থানায়।
  7. দেবরাজের গ্রেফতারির এলাকায় উল্লাস। রীতিমতো পটকা ফাটিয়ে মেতে উঠলেন স্থানীয় বাসিন্দারা।
  8. পুলিশের পর ইডির নজরে দেবরাজ চক্রবর্তী ও তাঁর স্ত্রী অদিতি মুনসির অবৈধ সম্পত্তি।
  9. বৃহস্পতিবার সকালে ক্যানিংয়ে চলল বুলডোজার। ভেঙে গুড়িয়ে দেওয়া হল তৃণমূল নেতা সওকত মোল্লার ছেলের বেআইনি ক্যাফে।
  10. বেঙ্গালুরুতে পাথর খাদানে ধস, নিহত সাত শ্রমিক, আরও আহতের আশঙ্কা।
  11. এসআইআর-এ বাদ পড়াদের জন্য রেশন, অন্নপূর্ণা যোজনা-সহ বন্ধ হল একাধিক সরকারি সুবিধা, প্রতিবাদে কলকাতা হাইকোর্টে দায়ের হল মামলা।
  12. যানজট এড়িয়ে কালীঘাট থেকে দক্ষিণেশ্বর পৌঁছে যাওয়া যাবে ট্রামে। পরিকল্পনার কথা জানালেন পরিবহণমন্ত্রী অর্জুন সিং।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*