বেঙ্গালুরুতে পাথরের খাদানে ধস নেমে সাত শ্রমিক নিহত, আরও আহতের আশঙ্কা

Spread the love

রোজদিন ডেস্ক :

বেঙ্গালুরুর মাদাপাট্টানায় পাথর খাদানে ধস নেমে আজ ভোরে মর্মান্তিক ভাবে প্রাণ হারালেন অন্তত সাত শ্রমিক। শ্রমিকরা পাথার খাদানে কাজ করার সময় চল্লিশ ফুট ওপর থেকে

পাথর ধসে পড়ে। ধ্বংস স্তুপের নীচে চাপা পড়ে সাত শ্রমিক নিহত ও বহু শ্রমিক আহত হন। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। নিহতরা সকলেই পরিযায়ী শ্রমিক বলে জানা যায়। ভয়াবহ এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সূত্রের খবর, প্রায় কুড়ি জন শ্রমিক ওখানে কাজ করছিলেন। নিহতরা অসম ও বিহারের বাসিন্দা। তাঁদের পরিবারকে খবর দেওয়া হয়েছে। ধ্বংস স্তুপের নীচে আরও কেউ চাপা পড়ে আছেন কিনা পুলিশ, উদ্ধারকারী দল খতিয়ে দেখছে।

কি করে এত বড় ধস নামল, খাদানে পরিকাঠামো, নিরাপত্তা ইত্যাদিতে কোন ত্রুটি ছিল প্রশাসন খতিয়ে দেখছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*