- পশ্চিমবঙ্গের প্রতিটা থানায় চালু সাইবার হেল্পডেস্ক। আজ থেকে শুরু হচ্ছে সাইবার হেল্প লাইন। চালু করছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ফোন করা যাবে ১৯৩০ নম্বরে।
- নারী নিরাপত্তার কথা মাথায় রেখে চালু মহিলা হেল্পলাইন। দুর্গা স্কোয়ার্ডও হবে এক মাসের মধ্যে। দুর্গা স্কোয়াড বাহিনী চলবে একেবারে জিরো টলারেন্স নীতি নিয়ে। ২১৩ টি নতুন মোটরসাইকেল দেওয়া হচ্ছে মহিলা পুলিশদের।
- বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে এনএইচএম প্রকল্পের সঙ্গে যুক্ত সমস্ত স্তরের কর্মীদের ৫০০০ মাসিক বেতন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১ অগস্ট থেকে এই বেতন কার্যকর হবে।
- কেন প্রকৃত তৃণমূল কংগ্রেসের মান্যতা দেওয়া হবে সেই প্রসঙ্গে নিজেদের সমর্থনে তথ্য দিয়ে নোটিসের জবাব দিতে হবে। ৬ জুলাই, আগামী সোমবার, বিকেল সাড়ে পাঁচটার মধ্যে দুই পক্ষকেই নোটিসের জবাব জমা দিতে হবে দুই পক্ষকেই।
- সীমান্তবর্তী রাজ্যগুলিতে জনবিন্যাসের পরিবর্তন, অবৈধ অনুপ্রবেশের প্রভাব এবং তার সামাজিক-অর্থনৈতিক অভিঘাত খতিয়ে দেখতে গঠিত কেন্দ্রের উচ্চপর্যায়ের কমিটি খুব শীঘ্রই পশ্চিমবঙ্গ সফরে আসছে।
- পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে আরও বিপাকে পড়তে চলেছেন আরামবাগের প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার। গত মঙ্গলবার তাঁর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে শ্রীরামপুর থানার পুলিশ। বুধবার বেলা ১২টার মধ্যে থানায় হাজিরার নির্দেশ দেওয়া হলেও সময় পেরিয়ে গেলেও তিনি হাজিরা দেননি।
- এসবিএসটিসি আরও পাঁচটি নতুন ইলেকট্রিক বাস নিয়ে এলো। আগামী কয়েকদিনের মধ্যে বাসগুলি আসানসোল ও দুর্গাপুর শিল্পাঞ্চলের রাস্তায় চলবে।
- বৃহস্পতিবার বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য ও বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্য ডিভিশন বেঞ্চে সেই মামলা উঠলে বিচারপতির পর্যবেক্ষণ, আপাতত ওই স্টেশনের সবার জন্যই স্থগিতাদেশ প্রযোজ্য হবে। পরবর্তী শুনানির আগে পর্যন্ত লাগু থাকবে এই নির্দেশ।
- আয় বহির্ভূত সম্পত্তির অভিযোগে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন বিধাননগর পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলার তথা মেয়র পারিষদ দেবরাজ চক্রবর্তী। তাঁর গ্রেপ্তারিতে স্বস্তি প্রকাশ করলেন বাগুইআটির প্রোমোটার কিশোর হালদার।
- কোন্নগর পুরসভার কাউন্সিলার বিশ্বরূপ চক্রবর্তী এবং রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক অরিজিৎ বন্দ্যোপাধ্যায় যোগ দিলেন কংগ্রেসে।

Be the first to comment