রোজদিন ডেস্ক: সাংসদ এলাকা উন্নয়ন তহবিলের ব্যবহারে উত্তর পূর্বাঞ্চলের মধ্যে সব থেকে পিছিয়ে ত্রিপুরা। দেশের ৩৬ টি রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলের মধ্যে সাংসদ এলাকা উন্নয়ন তহবিল ব্যবহারে বিজেপি শাসিত ত্রিপুরার স্থান ২২ তম। জাতীয় গড় ৭৮% র তুলনায় এই রাজ্যে তা খরচের হার মাত্র ২২. ৭৮%। সূত্রের খবর, রাজ্যের তিন সাংসদের জন্য কেন্দ্র এই খাতে ৪১.৭ কোটি টাকা বরাদ্দ করেছে। এখন অবধি খরচ হয়েছে মাত্র ৯.৫ কোটি টাকা। রাজ্যে প্রায় ১০০ টি উন্নয়ন প্রকল্পের সুপারিশ করা হলেও, এখন অবধি মাত্র একটি প্রকল্প রূপায়িত হয়েছে।
তিন সাংসদের মধ্যে তহবিল ব্যবহারের শীর্ষে আছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। তাঁর জন্য বরাদ্দ ১৪. ৭ কোটি টাকার মধ্যে তিনি ৪.৬ কোটি টাকা খরচ করেছেন।যা বরাদ্দের ৩১.১২%।তিনি ২৯ টি প্রকল্পের সুপারিশ করলেও তার একটি ও এখন অবধি সম্পুর্ন হয় নি। এরপর আছেন রাজীব ভট্টাচার্য, তিন সাংসদের মধ্যে একমাত্র তাঁর সুপারিশ করা একটি প্রকল্প ই বাস্তবায়িত হয়েছে। কৃতি দেবী দেব বর্মনের এই খাতে খরচের হার সব থেকে কম।১৪.৭ কোটি টাকার মধ্যে খরচ হয়েছে মাত্র ১.৯ কোটি টাকা।
অন্যদিকে সাংসদ উন্নয়ন তহবিলের ব্যবহারে উত্তর পূর্বাঞ্চলের নাগাল্যান্ড সারা দেশে শীর্ষে, খরচ হয়েছে ৮২.৩%। এরপর আছে মিজোরাম, য৭৩.৮% ও মেঘালয় ৬০.৯%।
সিকিম, অরুণাচল প্রদেশ, অসম, মণিপুরের অবস্থান ও ত্রিপুরার থেকে অনেক ভাল।
ডবল ইঞ্জিন সরকারের রাজ্যে অনগ্রসর ত্রিপুরার এই পরিস্থিতি তে বিস্মিত বিভিন্ন মহল।

Be the first to comment