রোজদিন ডেস্ক :
বারুইপুরে বালিকাকে ধর্ষণ, খুনের ঘটনায় কাল রাতভর তল্লাশি চালিয়ে দুজনকে গ্রেফতার ও তিন জনকে আটক করেছে। বারুইপুরের তিনটি থানা বারুইপুর, নরেন্দ্রপুর ও সোনারপুরে সতর্কতামূলক ব্যবস্থা হিয়াবে ১৬৩ ধারা জারি করা হয়েছে। এতে একসঙ্গে পাঁচ জনের বেশি জমায়েত করা নিষিদ্ধ।
বালিকা ধর্ষণ, খুনের ঘটনায় তদন্তে ছয় সদস্যের সিট গঠন করেছে রাজ্য। তাঁরা তদন্ত শুরু ও করেছেন। এই মর্মান্তিক ঘটনায় পুলিশ, বিজেপি নেতা শান্তনু মন্ডলের ভূমিকা নিয়েও ক্ষুব্ধ স্থানীয় মানুষের একাংশ৷ পুলিশ প্রথমে একে গুরুত্ব দেয়নি, এই অভিযোগের পাশে তাঁদের আরও অভিযোগ, সন্দেভাজনকে ধরেও ছেড়ে দেয় পুলিশ। এতে অভিযোগের আঙুল বিজেপি নেতা শান্তনু মন্ডলের দিকে। এতে আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন তাঁরা।
পরে মুখ্যমন্ত্রী নিহত বালিকার বাবার সঙ্গে কথা বলায় বিক্ষোভ, অবরোধ ওঠে। পরিস্থিতি আজও থমথমে। বিশাল পুলিশ বাহিনী এলাকায় টহল দিচ্ছে।

Be the first to comment