প্রতিবেদন: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ় হওয়ার মামলায় কলকাতা হাইকোর্টে বৃহস্পতিবার সাময়িক স্বস্তি পেল কালীঘাট তৃণমূল শিবির। এদিন অন্তর্বতী রায়ে হাইকোর্ট জানিয়ে দিল, প্রয়োজন অনুযায়ী ফ্রিজ হওয়া ওই তিন অ্যাকাউন্ট থেকে টাকা খরচ করতে পারবে তারা। আইনি খরচাও নিতে পারবে কালীঘাট তৃণমূল। তবে অ্যাকাউন্ট পরিচালনার ক্ষমতা আপাতত থাকছে তাদের হাতে। এর জন্য একজন স্পেশ্যাল অফিসার নিয়োগ করল আদালত। আপাতত তিনিই ওই অ্যাকাউন্টগুলি পরিচালনা করবেন। ফ্রিজ় হওয়া অ্যাকাউন্টের টাকাও তাঁর মাধ্যমে তুলতে হবে কালীঘাট শিবিরকে। কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে বৃহস্পতিবার মামলার শুনানি ছিল। শুনানির পর অবসরপ্রাপ্ত বিচারপতি সুব্রত তালুকদারকে স্পেশ্যাল অফিসার হিসেবে নিয়োগ করার নির্দেশ দেন বিচারপতি। অন্তর্বর্তী নির্দেশে আদালত আর জানিয়েছে, আপাতত ৩০ সেপ্টেম্বর পর্যন্ত তিনিই ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি পরিচালনা করবেন। দলের রুটিন কাজকর্মের জন্য টাকা মঞ্জুর করবেন স্পেশ্যাল অফিসার। আইনি খরচও তোলা যাবে। তবে এর বাইরে বড় কোনও অঙ্কের টাকা কাউকে দেওয়া যাবে না ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।

Be the first to comment