চিনে জুতো কারখানায় ভয়াবহ আগুনে নিহত ২৮, আহত বহু

Spread the love

রোজদিন ডেস্ক: চিনের ফুজিয়ানের জিনজিয়াং শহরে এক জুতোর কারখানায় বিধ্বংসী আগুনে পুড়ে অন্তত ২৮ জন প্রাণ হারিয়েছেন। বহু জন আহত। বৃহস্পতিবার দুপুরে আচমকা আগুন লেগে তা ছড়িয়ে পড়ে। রাষ্ট্র পতি শি জিনপিং আহতদের চিকিৎসার সব রকম সহায়তার নির্দেশ দিয়েছেন। কিভাবে এই বিধ্বংসী আগুন লাগলো তার তদন্ত হচ্ছে। আগুনে নিহত ও আহতদের সংখ্যা আরও বাড়তে পারে বলে সূত্রের খবর। আগুন লাগার পর কয়েকজন নিরাপদে বেরোতে পারলেও বেশির ভাগ কর্মীই ভিতরে আটকে পড়েন। প্রাণ বাঁচাতে অনেকে ছাদের দিকে ছুটে যান৷ একজন সেখান থেকে নীচে লাফ ও দেন। কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। জুতোর কারখানায় আঠা, রাসায়নিক ইত্যাদি মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে মনে করা হচ্ছে।
রাষ্ট্র পতি শি জিন পিং বিবৃতিতে জানান, এই অগ্নিকান্ডে ব্যাপক প্রাণহানি ও সম্পত্তির ক্ষতি হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*