গুজরাটে চার বছরের কন্যাশিশু কে অপহরণ করে হত্যা

Spread the love

রোজদিন ডেস্ক: গুজরাটের আনন্দে চার বছরের এক কন্যাশিশু কে অপহরণ ও খুন করা নিয়ে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে। মাত্র কয়েকদিন আগে প্রান্তিক এই পরিবারটি ওখানে আসে। তাঁরা ভাইসাদ রেল স্টেশনে থেকে জঞ্জাল সংগ্রহ করে জীবিকা নির্বাহ করছিলেন। শিশু টিকে কে বা কারা অপহরণ করে নিয়ে যায়, তার ওপর যৌন নির্যাতনের আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না পুলিশ। অপহরণ কারীর খোঁজ একাধিক পুলিশের দল নিযুক্ত হয়েছে। তাঁরা সি সি টি ভি ফুটেজ খতিয়ে দেখে অপরাধী কে চিহ্নিত করার আপ্রাণ চেষ্টা করছেন। খুব শীঘ্রই অপরাধী ধরা পড়বে বলে পুলিশের আসা। নৃশংস এই ঘটনায় এলাকায় তীব্র শোক ও উত্তেজনা দেখা দিয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*