রোজদিন ডেস্ক: রাজ্যে এন আই এ র আদলে এস আই এ গঠিত হবে। স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ এই কথা জানান। রবিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কে পাশে নিয়ে রাজ্যে পদস্থ পুলিশ আধিকারিক দের সঙ্গে উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠক করেন অমিত শাহ।
বি এস এফ, সি আর পি এফের পদস্থ আধিকারিক রা ও সেখানে উপস্থিত ছিলেন। পরে সমাজ মাধ্যমে তিনি জানান,রাজ্য সরকার নারী নিরাপত্তার লক্ষ্যে গ্রামীণ এলাকায় মহিলাদের জন্য বিশেষ জন সংযোগ কর্মসূচি চালু করবে,। এন আই এ র আদলে এস আই এ গঠনের উদ্যোগ নিয়ে আভ্যন্তরীণ নিরাপত্তা আরও জোর দার করবে। বৈঠকে সীমান্তে অবৈধ দখলদারি উচ্ছেদ, পুলিশের আধুনিকীকরণ, সাইবার নিরাপত্তা জোরদার করা নিয়েও আলোচনা হয়েছে।
সূত্রের খবর, এই বৈঠকে অনুপ্রবেশ বন্ধে বিশেষ জোর দেওয়া হয়েছে। সীমান্তে জনবিন্যাসের বদল রুখতে কড়া পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে।
বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ দ্রুত শেষ করতে বলা হয়েছে।
রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা কে বিশেষ গুরুত্ব দিয়েছে নতুন সরকার। এর জন্য পুলিশ,কে স্বাধীন ভাবে কাজ করতে বলা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রীর বৈঠকে ও এই বার্তা দেওয়া হয়।

Be the first to comment