শিক্ষামন্ত্রী র পদত্যাগের দাবিতে দেশব্যাপী আন্দোলনের ডাক এস এফ আই এর

Spread the love

রোজদিন ডেস্ক: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে দেশব্যাপী আন্দোলনের ডাক দিল এস এফ আই। রবিবার সংগঠনের রাজ্য সম্পাদক : দেবাঞ্জন দে জানান,এই দাবিতে দিল্লিতে অনশন রত শিক্ষাবিদ সোনম ওয়াংচুক কে জোর করে দিল্লি পুলিশ তুলে নিয়ে হাসপাতালে ভর্তি করেছে। তিনি এই সব ঘটনার নিরপেক্ষ তদন্ত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেন।
এস এফ আই এর দুই নেতা আদর্শ এম সাজি ও ঐশী ঘোষ শনিবার থেকে ওখানে অনশন শুরু করেছেন। দেশব্যাপী এক হাজার যন্তর মন্তর গড়ে তোলার কর্মসূচি নেওয়া হয়েছে। ২০ জুলাই হবে সংসদ অভিযান।
রাজ্যের বিভিন্ন জেলায় এই কর্মসূচি পালন করা হবে বলে দেবাঞ্জন দে জানান।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*