রোজদিন ডেস্ক: দিল্লির গুরু তেগ বাহাদুর হাসপাতালে সিলিং ফ্যান পড়ে এক চিকিৎসাধীন রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। মাত্র কয়েকদিন আগে নানা শারীরিক অসুস্থতা নিয়ে আকবর (৪২) ওই হাসপাতালে ভর্তি হন। শনিবার রাতে ওপর থেকে একটি সিলিং ফ্যান আচমকা তাঁর ওপর এসে পড়লে তিনি আহত হন। রবিবার বিকেলে তাঁর মৃত্যু হয়। তাঁর পরিবার এই ঘটনায় তদন্তের দাবি করেছেন।
হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, আকবর অসুস্থ ছিলেন, ফ্যান পড়ে গিয়ে তিনি প্রাণ হারান নি। প্রত্যক্ষ দর্শী আসলাম কুরেশি দাবি করেন, সিলিং ফ্যান পড়ার আগে আকবর সুস্থ ই ছিলেন। ওটি তাঁর পেটের ওপর সজোরে এসে পড়ে। তিনি এর ভিডিও করেন। বহু রোগী ও তাঁদের পরিজন দের অভিযোগ, ওয়ার্ডে পাখা, বাতানুকুল যন্ত্র কিছুই ভাল কাজ করে না। রোগীদের সুরক্ষায় নজর দেয় না কর্তৃপক্ষ।
এই ঘটনায় হাসপাতালে চাঞ্চল্য দেখা দিয়েছে। কর্তৃপক্ষ তদন্ত হবে বলে জানান।

Be the first to comment