আজ সোমবারই প্রকাশিত হবে বিচারপতি সুশান্ত চট্টোপাধ্যায়ের নেতৃত্বে গঠিত একুশে জুলাই তদন্ত কমিটির রিপোর্ট, ঘোষণা মুখ্যমন্ত্রীর

Spread the love

প্রতিবেদন: একুশে জুলাই তৃণমূলের শহিদ সমাবেশ। ১৯৯৩ সালে তৎকালীন যুব কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে “নো আই কার্ড, নো ভোট”-এর দাবি মহাকরণ অভিযান করেছিল যুব কংগ্রেস কর্মীরা। সেই অভিযানে পুলিশের গুলিতে ১৩ জনের মৃত্যু হয়, আহত হন শতাধিক। সেই দিনটিকে স্মরণে রেখে প্রতিবার একুশে জুলাই শহিদ তর্পণ করে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ১৯১১ সালে ক্ষমতায় আসার পর একুশে জুলাই নিয়ে তদন্ত কমিশন গঠন করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকার। অবসরপ্রাপ্ত বিচারপতি সুশান্ত চট্টোপাধ্যায়ের নেতৃত্বে গঠিত হয় কমিশন। সাধারণ তৃণমূল কর্মী ও শহিদ পরিবারগুলির আশা করেছিল, শাস্তি হবে সেদিনের অপরাধীদের। কিন্তু ১৫ বছর ক্ষমতায় থাকার পর শাস্তি তো দূর কমিশনের রিপোর্টই প্রকাশ করতে পারেনি তৃণমূল সরকার। উল্টে সেদিনের ঘটনার সময় দায়িত্বে থাকা রাজ্য সরকারের স্বরাষ্ট্র সচিব মণীশ গুপ্তকে দলে এনে মন্ত্রীও করে দেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আগামীকাল মঙ্গলবার ফের সেই একুশে জুলাই। টুকরো টুকরো হয়ে যাওয়া দলকে ফের চাঙ্গা করতে একুশে জুলাইয়ের আবেগকেই সামনে আনতে মরিয়া মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই সমাবেশের ২৪ ঘণ্টা আগে সোমবার বড় ঘোষণা করলেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী জানান, সোমবার বিকেলে তিনি ২০১১ সালে তৎকালীন রাজ্য সরকারের গঠিত অবসরপ্রাপ্ত বিচারপতি সুশান্ত চট্টোপাধ্যায়ের নেতৃত্বাধীন একুশে জুলাই-সংক্রান্ত তদন্ত কমিটির রিপোর্ট প্রকাশ করবেন। তাঁর দাবি, ওই কমিটির সুপারিশগুলি কতটা বাস্তবায়িত হয়েছে এবং কতটা হয়নি, তার তথ্য-প্রমাণ-সহ বিস্তারিত তিনি রাজ্যের মানুষের সামনে তুলে ধরবেন। এই ঘোষণায় স্বাভাবিক ভাবেই কিছুটা চাপে পড়ল তৃণমূলের কালীঘাট শিবির।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*