রোজদিন ডেস্ক: রাজ্যে প্রধানমন্ত্রী সূর্য ঘর প্রকল্প চালু হোল। মঙ্গলবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্ন সভাঘরে এই প্রকল্পর উদ্বোধন করেন। প্রথম দফায় রাজ্যের ১৮১০ টি পরিবার এর আওতায় আসবে। প্রকল্প উদ্বোধন করে প্রাক্তন সরকারকে তীব্র সমালোচনা করেন মুখ্যমন্ত্রী। বলেন, পুর্বতন রাজ্য সরকার কেন্দ্রের অন্য অনেক জনকল্যাণমূলক প্রকল্পর কত এর থেকেও রাজ্যবাসীকে বঞ্চিত করেছিল।
এই প্রকল্পে ১০০ ইউনিট সৌরবিদ্যুতের পরিকাঠামোর জন্য কেন্দ্র ৩০ হাজার টাকা ভর্তুকি দেয়।।এর ওপর রাজ্য সরকার আর ও ৫ হাজার টাকা ভর্তুকি দেবে বলে মুখ্যমন্ত্রী জানান। এক ই ভাবে ২০০, ৩০০ ইউনিটের পরিকাঠামো র ক্ষেত্রে ও কেন্দ্রর দেয় ভর্তুকির ওপর রাজ্য বাড়তি ভর্তুকি দেবে।
আগামী বছর ৩১ মার্চের মধ্যে এই প্রকল্পর আওতায় এক লক্ষ জন কে আনার লক্ষ্যমাত্রা নিয়েছে রাজ্য।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর অভিযোগ, গত পনের বছরের তৃণমূল শাসনে বিদ্যুৎ ক্ষেত্রে আশানুরূপ কোন কাজ ই হয় নি।

Be the first to comment