কোথায় শশী পাঁজা, একুশে জুলাইয়ে দুই শিবিরেই জল্পনা, সন্ধান চেয়ে সোশ্যাল মিডিয়াতেও পোস্ট

Spread the love

প্রতিবেদন: তিনি ছিলেন তৃণমূল আমলে সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী। মমতার পাশে প্রশাসনিক সভা থেকে দলীয় সভা, সব সময়ই দেখা যেত তাঁকে। তিনি তৃণমূলের একদা বিধায়ক ও মন্ত্রী ডাঃ শশী পাঁজা। সম্পর্কে অজিত পাঁজার পুত্রবধূ। পেশায় চিকিৎসক। কিন্তু অভিযোগ, এই রকম হেভিওয়েট মন্ত্রী তথা বিধায়ককে ৪ মে-র পর থেকে আর কোথাও দেখা যায়নি। নিজের কেন্দ্র থেকেও নাকি তিনি ভ্যানিস। একুশের মঞ্চে দুই শিবিরের আলেচনায় ছিলেন তিনি। কর্মী, সমর্থকরাও খৌঁজেন তাঁকে। কিন্তু কোনও শিবিরেই দেখা মেলেনি তাঁর। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় তার খোঁজে পোস্ট দেখা যাচ্ছে। একজন সমর্থক কটাক্ষ করে লিখেছেন, “আমাদের বিদায়িকাকে পাওয়া যাচ্ছেনা। উনি বোধহয় হারিয়ে গেছেন। কেউ পেলে একটু দয়া করে ওনাকে বাড়ীতে পৌঁছে দেবেন। যাতে শ্যমপুকুরের কর্মী, সৈনিকরা ওনাকে দেখে ধন্য হতে পারেন। জয় বিদায়িকার জয়!!”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*