রোজদিন ডেস্ক :
পাঁচ বছর আগে বিধানসভা নির্বাচনের দিন কোচবিহারের শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলি চালনার ঘটনার সিআইডি তদন্তের দাবি করলেন বিজেপি বিধায়ক দেবাশিস ধর। গুলিতে ৪ জন প্রাণ হারিয়েছিলেন, যা নিয়ে তোলপাড় উঠেছিল রাজ্যে। আজ বিধানসভায় বিস্ফোরক বক্তব্য রেখে তিনি বলেন, ওই ঘটনায় উস্কানি দেওয়ার জন্য প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেও এফআইআর হয়েছিল, দুঃখের বিষয়, সিআইডি তা নিয়ে কোন তদন্ত করেনি। ঘটনাক্রমে ওই সময় কোচবিহারের এসপি ছিলেন দেবাশিস ধর। আজ তিনি বলেন, কেন ওই ঘটনা হয়েছিল? কিভাবে উস্কানি দিয়ে তা করা হয়, সেটাও যেন সামনে আসে। নাম না করে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে নিশানা করে তিনি বলেন, এবারের বিধানসভা নির্বাচনেও উনি একই ধরনের কথা বলেন। নির্বাচন কমিশন এবার সজাগ থাকায় তেমন কিছু হয়নি।
দেবাশিস ধরের অভিযোগ, প্রাক্তন মুখ্যমন্ত্রী তাঁকে (তখন তিনি এসপি) ফাঁসানোর কথাও বলেছিলেন। পরে সেই রেকর্ডিং সামনে এলে তাঁর বিরুদ্ধেও মামলা হয়।
এই ঘটনার ফের তদন্তের জন্য মুখ্যমন্ত্রীকে আর্জি জানান তিনি।

Be the first to comment