রোজদিন ডেস্ক: তাঁরা দুজনেই খুনের দায়ে যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত।। বুধবার এই দুই বন্দির মালাবদল, শুভদৃষ্টি, সাত পাকে বাঁধা র সাক্ষী হোল জোধপুরের মান্দোর মুক্ত কারাগার। রাজস্থান উচ্চ আদালতের অনুমোদন মেলার পর মুলারাম ও সীমার চারহাত এক হোল। তাঁরা বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। কিছু সময়ের জন্য মুক্ত কারাগার হয়ে উঠলো আনন্দময় বিয়ের আসর।
ব্যতিক্রমী এই বিয়ের আসরে ২১ জন অতিথি ছিলেন, যাঁদের বেশির ভাগই মুক্ত কারার আধিকারিক, নিরাপত্তা রক্ষী। উপস্থিত সকলেই নব দম্পতি কে তাঁদের নতুন জীবন শুরুর জন্য আশীর্বাদ করেন। হয় মিষ্টি বিতরণ। খুনের দায়ে যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত হলেও ভাল ব্যবহার ইত্যাদির জন্য দুজনেই এই মুক্ত কারাগারে এসেছিলেন।।এখানেই তাঁদের পরিচয়, প্রেম ও পরিণয়।
এখানে থেকে ই তাঁদের নতুন জীবন শুরু, যা অপরাধীদের সামাজিক পুনর্বাসনের নজির হয়ে উঠবে বলে কারা কর্তৃপক্ষর আশা।

Be the first to comment