- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেন, পরীক্ষার প্রশ্নফাঁস সংক্রান্ত মামলায় অভিযুক্তদের বিচারের দ্রুত নিষ্পত্তির জন্য গঠন করা হবে বিশেষ ফাস্ট-ট্র্যাক আদালত। একইসঙ্গে তাঁর হুঁশিয়ারি, যারা দেশের যুবসমাজের ভবিষ্যৎ নষ্ট করার চেষ্টা করবে, তাদের কাউকেই রেয়াত করা হবে না।
- কলকাতা বিমানবন্দরে শুল্ক দফতরের ‘এয়ার ইন্টেলিজেন্স’ দফতরের আধিকারিকদের। ধৃতের ব্যাগ থেকে বেরল ৭০৭টি জীবিত কচ্ছপ।
- প্রাক্তন খাদ্য ও বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ও প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পুনরায় তদন্তের দাবি জানিয়ে বনগাঁ জেলার পুলিশ সুপারের কাছে আবেদন করলেন শিক্ষক বরুন বিশ্বাসের সহযোদ্ধা নন্দদুলাল দাস।
- যন্তর মন্তরের প্রতিবাদের জায়গা থেকে সরিয়ে দেওয়া হলো দিল্লির অ্য়াডিশনাল ডিসিপি (উত্তর-পূর্ব) সন্দীপ লাম্বাকে।
- অসমের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। রাজ্যের ১১টি জেলা বন্যা কবলিত। মঙ্গলবার মাঝরাত থেকে থেকে বুধবার পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে।
- নিরাপত্তা কারণে বৃহস্পতিবারও বন্ধ রাখা হলো দিল্লির ১৬টি মেট্রো স্টেশন।
- বহু বাধা পেরিয়ে অবশেষে সিনেমা হলে মুক্তি পাচ্ছে অভিনেতা তথা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি. জোসেফ বিজয়ের নতুন ছবি ‘জন নায়গণ’।
- আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী কোনও জাহাজের উপর ইরান যদি ক্ষেপণাস্ত্র, রকেট, ড্রোন বা অন্য কোনও অস্ত্র দিয়ে হামলা চালায়, তবে প্রতিটি হামলার জবাবে আমেরিকা ইরানের একটি করে সেতু বা বিদ্যুৎকেন্দ্র ধ্বংস করবে।
- পাল্টা ইরানের গালিবাফ লেখেন, যে অঞ্চলে আমরা তেল বিক্রি করতে পারব না, সেখানে অন্য কোনও দেশও তেল বিক্রি করতে পারবে না। আমাদের নিরাপত্তা নিশ্চিত না হলে কোনও পরিকাঠামোই নিরাপদ থাকবে না। হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিত হবে তখনই, যখন এই অঞ্চল থেকে মার্কিন বাহিনী সরে যাবে। এই প্রণালীর পরিস্থিতি আর যুদ্ধের আগের অবস্থায় ফিরবে না।
- আগামী শনিবার থেকে শুরু হচ্ছে ১৩৫তম ডুরান্ড কাপ। এবার মোট ২৪টি দল প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। ২৩ অগাস্ট অবধি চলবে এই ডুরান্ড কাপ।

Be the first to comment