চোখের জল ছাড়া দেওয়ার কিছু নেই, বহরমপুরে বললেন মুখ্যমন্ত্রী

Spread the love

রোজদিন ডেস্ক : 
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ বহরমপুরে গত সপ্তাহে কর্ণসুবর্ণ স্টেশনের কাছে ট্রেনের ধাক্কায় নিহত শিশুদের পরিবারের সঙ্গে কথা বলেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় চোখের জল ছাড়া কিছু দেওয়ার নেই বলে জানান।
তিনি সন্তান হারা পরিবারগুলিকে এক লক্ষ টাকা করে সরকারি সহায়তা দেন। এই মর্মন্তুদ ঘটনায় দৃশ্যত শোকাহত মুখ্যমন্ত্রী বলেন, ফুলের মত নিষ্পাপ শিশুদের এই ভাবে চলে যাওয়ায় চোখের জল ছাড়া কিছু দেওয়ার নেই। সরকারি ভাবে যা দেওয়া যায় তিনি দিলেন। এর বাইরে তিনি যা করার করবেন। নিহত দুই শিশুর বাবা পরিযায়ী শ্রমিক।
শোকার্ত এই পরিবারগুলি যাতে নিঃসঙ্গ বোধ না করেন, তা দেখার জন্য তিনি গ্রামবাসীদেরও অনুরোধ করেন।
মুখ্যমন্ত্রী বলেন, যে গেটম্যানের দোষে এই মর্মান্তিক দুর্ঘটনা হোল, তাকে যত শীঘ্র সম্ভব শাস্তি দেওয়া যায় এর জন্য সরকার ব্যবস্থা নিচ্ছে। তিনি ওই গেটম্যানের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডর পক্ষে সওয়াল করেন।
ওই দুর্ঘটনায় আহত দুজন এখন ও হাসপাতালে চিকিৎসাধীন। তাদেরও তিনি দেখতে যান।
এই ধরণের ঘটনা যাতে কখনও না হয়, তার জন্য রেল কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার কথা বলেন।
মৃত শিশুদের পরিবারের উপস্থিতিতে এই গোটা কর্মসূচিই শোক, বিষাদে ভারাক্রান্ত হয়ে ওঠে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*