জন্ম মৃত্যুর শংসাপত্র নিয়ে দুর্নীতির অভিযোগ, চলছে তল্লাশি

Spread the love

রোজদিন ডেস্ক :
তৃণমূল আমলে এসআইআর চলাকালীন জন্ম ও মৃত্যুর শংসাপত্র নিয়ে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে। কলকাতা সহ জেলায় জেলায় এই নিয়ে ব্যাপক তল্লাশি চলছে। মুখ্য সচিব মনোজ আগরওয়াল জানান, ইচ্ছাকৃতভাবে কেউ এই সব কাজ করলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।
এই বিষয়ে কলকাতা পুরসভার ১, ২ ও ১০ নম্বর বরোয় পুলিশি অভিযান করছে।
জেলাতেও একই ভাবে বিভিন্ন পুরসভায় তল্লাশি চলছে। রামপুরহাট, সিউড়ি, দুবরাজ পুর, কাটোয়া, তুফানগঞ্জ সহ বহু এলাকার পুরসভায় তল্লাশি চলছে। অসঙ্গতি কিছু আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে।
পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, রাজ্যে বহু অনুপ্রবেশ হয়েছে। বেআইনি ভাবে যা কাজ হবে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*