- মালদার বৈষ্ণবনগরে বিএসএফ ক্যাম্পের ভিতরে দুই জওয়ানের মৃত্যু হয়েছে বলে খবর। মৃত দুই জওয়ান অজয় কুমার সিং (৫১) ও আম্বদর সুরেশ দরগু (৩৭)। তারা ৭১ নম্বর বিএসএফ ব্যাটালিয়নের সদস্য ছিলেন। গুরুতর আহত হয়েছেন আরও এক জওয়ান।
- নাবালিকাকে ধর্ষণ, আটকে রাখা ও মারধরের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করলো মেমারি থানার পুলিশ।
- ব্যান্ডেল রেল স্টেশন সংলগ্ন এলাকার ক্যান্টিন বাজার, স্টেশন রোডের পাশে রেলের জায়গা খালি করতে বুধবার রাতে চলল বুলডোজ়ার।
- বছরের পর বছর ধরে জলবন্দি জীবনের অভিযোগ তুলে এ বার স্থানীয় কাউন্সিলরদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে সরাসরি পুর চেয়ারম্যানের দ্বারস্থ হলেন বালুরঘাট শহরের ২১ ও ২২ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। বৃহস্পতিবার একযোগে পুরসভায় গিয়ে চেয়ারম্যানের হাতে তুলে দেওয়া হল গণ অভিযোগপত্র।
- টিউশন পড়তে বেরিয়ে রহস্যজনক ভাবে নিখোঁজ একই পরিবারের দুই মেয়ে। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে দক্ষিন দিনাজপুর জেলার পতিরামের কদমতলি হাড়পুর এলাকায়।
- প্রায় ৯ ঘণ্টা জেরার পরে মদনের বড় ছেলে সিজিও থেকে বেরিয়ে বলেন, ‘আমার কাছে যা চেয়েছিল জমা দিয়েছি। আবার ডাকলে আসবো। আইটি রির্টান ও ব্যাঙ্ক ডিটেলস চেয়েছিল। কী জিজ্ঞাসা করেছে সেগুলি নিয়ে কিছু বলবো না। আমার মা আসবেন শুক্রবার।
- ই২০ নিয়ে বিতর্কের আবহে কেন্দ্রীয় সরকার সংসদে জানিয়েছে যে ইথানল মিশ্রিত পেট্রোল ব্যবহারে গাড়ির বিশেষ কিছু ক্ষতি হয় না। তবে গাড়ির মাইলেজ সামান্য় কমে যায়। কতটা কমে মাইলেজ? কেন্দ্র জানিয়েছে, পুরনো গাড়ির ক্ষেত্রে, যেগুলি ই১০ জ্বালানির জন্য তৈরি করা হয়েছিল, সেগুলিতে ই২০ ব্যবহার করায় মাইলেজ তিন থেকে পাঁচ শতাংশ কমে যায়।
- চিকিৎসক স্ত্রীকে নৃশংসভাবে খুনের দায়ে অভিযুক্ত চিকিৎসক স্বামী অরিন্দম বালাকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল আদালত। পাশাপাশি ১ লক্ষ টাকা জরিমানা অনাদায়ে অতিরিক্ত সাজা শুনিয়েছেন বনগাঁ অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট সেশন ২ কোর্টের বিচারক।
- এবার থেকে পঞ্চায়েত ও পুর প্রধানরা আর জন্ম-মৃত্যুর শংসাপত্র ইস্যু করতে পারবেন না। সরকারি আধিকারিকরাই একমাত্র শংসাপত্র দিতে পারবেন। খুব শীঘ্রই এই সংক্রান্ত নির্দেশিকা জারি করা হবে বলে জানিয়ে মুখ্যসচিব মনোজ আগারওয়াল
- উত্তরাখণ্ডের বীর মাধো সিং ভাণ্ডারি উত্তরাখণ্ড টেকনিক্যাল ইউনিভার্সিটিতে ইঞ্জিনিয়ারিংয়ের দুই সেমেস্টারের প্রশ্নফাঁসের অভিযোগ উঠেছে। অভিযোগের প্রাথমিক সত্যতা মিলতেই পরীক্ষা বাতিল করেছে বিশ্ববিদ্যালয়।

Be the first to comment