- প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, নিট প্রশ্নফাঁস নিয়ে আজ ক্যাবিনেটে বড় সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
- আজ কেন্দ্রের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করার কথা রয়েছে সিজেপি প্রতিনিধিদের।
- নিট প্রশ্নফাঁস নিয়ে বিক্ষোভের মাঝেই বড় পদক্ষেপ কেন্দ্রীয় সরকারের। শিক্ষা সচিব পদ থেকে সরানো হল বিনীত যোশীকে। তাঁর জায়গায় নয়া শিক্ষা সচিব হলেন নরেশ গাঙ্গোয়ার।
- আজ কলকাতায় মিছিল করতে চায় ককরোচ জনতা পার্টি। কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করতে চেয়ে চিঠি
- একটানা ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক। গুরুগ্রামের মেদন্ত হাসপাতালে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা এবং জিতেন্দ্র সিং-এর উপস্থিতিতে বৃহস্পতিবার রাতে অনশন ভাঙেন তিনি। উপস্থিত ছিলেন ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলি।
- দীর্ঘদিন ধরে প্রশাসনিক অচলাবস্থার জেরে কার্যত স্তব্ধ পানিহাটি পুরসভায় এ বার প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।
- বৃহস্পতিবার দুপুর থেকে দক্ষিণ ২৪ পরগনা জেলার ডায়মন্ড হারবার ও কাকদ্বীপ মহকুমার একাধিক গ্রাম পঞ্চায়েত এবং ডায়মন্ড হারবার পুরসভায় জন্ম ও মৃত্যুর শংসাপত্র সংক্রান্ত নথি খতিয়ে দেখতে অভিযান চালায় পুলিশ।
- ভয়াবহ ধস নামায় জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক (NH-44)-এ যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গিয়েছে।
- অসমের বন্যা এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৪৭ জনের। গত ২৪ ঘণ্টায় সেখানে মৃত্যু হয়েছে আরও ৬ জনের বলে বৃহস্পতিবার জানিয়েছেন আধিকারিকরা। ১১টি জেলায় বন্যাদুর্গত মানুষের সংখ্যা বেড়ে ৭ লাখ ২১ হাজারের বেশি হয়েছে।
- দক্ষিণবঙ্গে আজও দিনভর বৃষ্টির সম্ভাবনা। এর জন্য কয়েকটি জেলায় জারি হলুদ সর্তকতা। দুপুর পর্যন্ত সম্পূর্ণ মেঘলা থাকবে আকাশ। উপকূল এবং লাগোয়া জেলার কোনও কোনও অংশে দুই-এক পশলা ভারী বৃষ্টির পূর্বাভাস।

Be the first to comment