নিট প্রশ্ন ফাঁস, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে কংগ্রেসের ছাত্র যুবদের মিছিলে জনজোয়ার

Spread the love

রোজদিন ডেস্ক : 
শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে আজ কংগ্রেসের ডাকে কলেজ স্ট্রীট থেকে ধর্মতলায় মিছিলে জনজোয়ার হয়। দিল্লিতে প্রতিবাদী পড়ুয়া দের ওপর পুলিশি আক্রমণ, রাহুল, প্রিয়াঙ্কা গান্ধী দের আটক, রাহুল গান্ধীর ডাকা ছাত্র কি গুঞ্জ ইত্যাদি ইসুতে এই মিছিল, সমাবেশ হয়। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, অমিতাভ চক্রবর্তী, আশুতোষ চ্যাটার্জি, প্রিয়াঙ্কা চৌধুরী, রোহন মিত্র, সুমন পাল, সুমন রায় চৌধুরী, সাইনা জাভেদ, অর্ঘ্য গণ প্রমুখ এতে অংশ নেন।


ছাত্র কি গুঞ্জ কর্মসূচির কলকাতার দায়িত্বে থাকা প্রসেনজিৎ বসু, পার্থ ভৌমিক প্রমুখ এখানে ছিলেন।


শান্তিপূর্ণ এই মিছিলে শিক্ষামন্ত্রীর পদত্যাগ, শিক্ষায় স্বচ্ছতা ইত্যাদির দাবিতে তাঁরা সরব হন। কেন্দ্রের দমন পীড়নের প্রতিবাদ জানান।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*