রোজদিন ডেস্ক: অসমের কাছাড়ে এক কারখানায় গলিত ধাতু বিস্ফোরণের বলি হলেন চার জন। রবিবার সকালে এই মর্মান্তিক ঘটনয় নিহতদের একজন ত্রিপুরার বাসিন্দা আছেন। এইদিন এলাকাবাসী প্রচন্ড বিস্ফোরণের শব্দে কারখানায় ছুটে যান। আসে পুলিশ, উদ্ধারকারী দল।। বেশ কয়েকজন কে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। নিহত দের দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। যা দেখে শিউরে ওঠেন স্থানীয় রা।
পুলিশ সূত্রে প্রকাশ, বছর পাঁচেক আগে এই কারখানা হয়। সেখানে লোহা ইত্যাদি ধাতু গলানোর কাজ হোত।কি ভাবে এই ভয়াবহ বিস্ফোরণ হোল, নিরাপত্তা র নিয়ম কানুন মেনে কাজ হচ্ছিল কিনা প্রশাসন তদন্ত করছে।
স্থানীয় দের অভিযোগ এর আগেও ওখানে ছোট খাটো বিস্ফোরণের ঘটনা হয়েছে।
এইদিন কারখানা পরিচালন কর্তৃপক্ষ ঘটনা চাপা দেওয়ার চেষ্টা করেছিলেন বলে নিহত দের পরিবারের অভিযোগ।
সন্ধ্যায় পানগ্রাম ও সংশ্লিষ্ট এলাকার কয়েকশো মানুষ ওখানে বিক্ষোভ দেখান, তাঁদের অভিযোগ কোন উপযুক্ত নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই ওখানে কাজ হোত। পরিস্থিতি থমথমে।

Be the first to comment