কর্মরত শিক্ষকদের জোর করে টেট নয়

এই আর্জিতে প্রধানমন্ত্রী সহ অন্যদের চিঠি শিক্ষক সংগঠনের

Spread the love

রোজদিন ডেস্ক: কর্মরত শিক্ষকদের জোর করে টেট পরীক্ষা নয়। এই আর্জিতে প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী, লোকসভার বিরোধী নেতা কে চিঠি দিল শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ। সংগঠনের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী জানান, দেশের লক্ষ লক্ষ টেট না দেওয়া শিক্ষকদের স্বার্থে সংসদের বাদল অধিবেশনে এই মর্মে সংশোধনী বিল এনে সমস্যার সমাধান করা হোক।
পৃথকভাবে কর্মরত শিক্ষকদের টেট সংক্রান্ত সমস্যা মেটানোর জন্য সংসদে অধ্যাদেশ আনার দাবি করেছেন শিক্ষক তন্ময় ঘোষ। সমাজ মাধ্যমে এই মর্মে তিনি ও দীর্ঘ দিন ধরে
কার্যত লড়াই করছেন।।এই সংক্রান্ত পোস্টে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার প্রমুখকে ট্যাগ করেছেন।
প্রসঙ্গত, টেট চালু হওয়ার আগে যে শিক্ষক রা কাজে যোগ দিয়েছেন, তাঁদের যোগ্যতা প্রমাণের জন্য টেট দিতে হবে বলে শীর্ষ আদালতের নির্দেশের প্রেক্ষিতে দেশব্যাপী বহু শিক্ষক শিক্ষিকারা সমস্যায় পড়েছেন। এই নিয়ে দীর্ঘ দিন আন্দোলন চলছে।
টেট না দেওয়া শিক্ষকদের বক্তব্য, তাঁরা নিজেদের যোগ্যতা অনুযায়ী কাজ পেয়েছেন। দীর্ঘ দিন ধরে পড়ানোর পর কেন তাঁদের এই টেট দিয়ে যোগ্যতা প্রমাণ করতে হবে?
কিংকর অধিকারী, তন্ময় ঘোষ প্রমুখ বহুদিন ধরে এই নিয়ে সরব। তাঁরা চান, রাজ্য, কেন্দ্র এই সমস্যা মেটাক।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*