- ঝাড়খণ্ডে গ্রেপ্তার মাওবাদীদের প্রবীণ নেতা মিসির বেসরা। পুলিশ জানিয়েছে, ধানবাদ জেলার বারওয়াড্ডা থানা এলাকার মানিয়াডিহি থেকে মঙ্গলবার মিসিরকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে আরও দুই মাওবাদী নেতাকে।
- গুরুপূর্ণিমা উপলক্ষে সাতসকালে উপচে পড়া ভিড় হরিদ্বারে। পুণ্য তিথিতে গঙ্গাস্নানের জন্য সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই ভিড় জমিয়েছেন পুণ্যার্থীরা।
- ২০২৬-এর নিট (NEET) পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে চার্জশিট দিলো সিবিআই। ১৩ অভিযুক্তের নামে চার্জশিট পেশ করেছে কেন্দ্রীয় এজেন্সি।
- কাজের স্বচ্ছতা আনতে প্রত্যেকটি দপ্তরকে নিয়মিত ইন্টারনাল অডিট বা অভ্যন্তরীণ নিরীক্ষণ করানোর নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
- স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্যারেড করানো যাবে না কোনও স্কুল পড়ুয়াদের। কড়া নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।স্কুল পড়ুয়ারা প্যারেড না করলেও অংশ নিতে পারবেন কলেজ পড়ুয়ারা।
- দুর্গাপুজোর আগেই রাস্তা ঠিক করতে হবে রাস্তা। সচিবদের বৈঠকে এমনটাই নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
- ‘ফার্ন বায়োডায়ভার্সিটি পার্ক’ গড়বে পালাবদলের সরকার। বিজ্ঞান–প্রযুক্তি এবং জৈবপ্রযুক্তি মন্ত্রী কল্যাণ চক্রবর্তী মঙ্গলবার কলকাতায় রাজ্যে থাকা জাতীয় স্তরের বৈজ্ঞানিক গবেষণামূলক প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে আলোচনার পরে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।
- আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গে কোথাও ভারী বা অতি ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনার কিছু এলাকায় বিকেল পর্যন্ত বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে।
- এস এফ আই এর জাতীয় স্তরের যুগ্ম সম্পাদক ঐশী ঘোষকে গ্রেফতার করতে দিল্লিতে সিপি এমের সদর দফতর এ কে গোপালন ভবনে হানা দিল দিল্লি পুলিশ।
- কিংবদন্তি অভিনেতা প্রয়াত দেবানন্দের পুত্র সুনীল আনন্দ প্রয়াত হয়েছেন। লন্ডনে হৃদ রোগে আক্রান্ত হয়ে তিনি প্রয়াত হন। বয়েস হয়েছিল ৭০।

Be the first to comment