পড়ুয়াদের নিজের হাতে খাবার পরিবেশন করে ইসকনের মিড ডে মিলের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

Spread the love

রোজদিন ডেস্ক :

পড়ুয়াদের নিজের হাতে খাবার পরিবেশন করে আজ কলকাতায় সরকার ও সরকার পোষিত স্কুলগুলির মিড ডে মিল কর্মসূচির উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ঝকঝকে, তকতকে ভবনে পরিচ্ছন্ন, স্বাস্থ্য সম্মত ভাবে এই খাবার তৈরি করে স্কুলে স্কুলে পৌঁছে দেওয়ার ব্যবস্থার জন্য একাধিক বিদ্যুৎচালিত যান ইসকনকে তুলে দেন তিনি। পতাকা নাড়িয়ে এই শুভ সূচনা করেন। মুখ্যমন্ত্রী জানান, এর ফলে গত ৪৯ বছরের (বামফ্রন্টের ৩৪+ তৃণমূলের ১৫) ব্যবস্থার পরিবর্তন হোল।

মিড ডে মিল প্রকল্প উদ্বোধন নিয়ে আজ ইসকনের সুসজ্জিত ভবন রীতিমত উৎসবের চেহারা নেয়। মুখ্যমন্ত্রী প্রথমে এখানে যাগ যজ্ঞে অংশ নেন, এরপর তাদের রান্নাঘরে গিয়ে রান্নায় হাত মিলিয়ে সহযোগিতা করেন।

আজ প্রথম দিন ইসকনের “অন্নামৃত” ভবনে পাঁচটি স্কুলের ৪০ জন পড়ুয়া উপস্থিত ছিল। তাদের নিজের হাতে খাবার পরিবেশন করে সানন্দে তাদের সঙ্গে বসে খানও মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে খুশি পড়ুয়ারাও৷

আজ এই কর্মসূচির সূচনা করে বিরোধীদেরও এক হাত নিয়েছেন মুখ্যমন্ত্রী। ইসকনকে মিড ডে মিলের দায়িত্ব দেওয়ায় পড়ুয়ারা ডিম পাবে না বলে বিরোধী দের প্রচার, রাঁধুনিরা কাজ পাবেন না বলে উদ্বেগ ইত্যাদি নস্যাত করেন তিনি। বলেন, একজন রাঁধুনি দিদিরও কাজ যাবে না। আর তাঁরা নিজেদের উদ্যোগে পড়ুয়াদের সপ্তাহে ১/২, টি করে ডিমও দেবেন।

চলতি মাস থেকে রাঁধুনিদের মাসিক ভাতা তিন হাজার টাকা হচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী।

ইসকনের দেওয়া সুস্বাদু খাবার আজ চেটেপুটে খায় পড়ুয়ারা। মুখ্যমন্ত্রী জানান, এতে পুষ্টির কোন অভাব হবেনা৷ আগামী তিন মাসের মধ্যে রাজ্যের সর্বত্র আড়াই লক্ষ পড়ুয়াকে এই খাবার দেওয়া হবে।

আজ প্রথম দিনই কলকাতার পাঁচশো স্কুলের ৪৪ হাজার পড়ুয়ার কাছে এই খাবার পৌঁছে দেন ইসকন কর্তৃপক্ষ।

 

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*