আরামবাগের বিজেপি নেতা গুলিবিদ্ধ, ভর্তি করা হল হাসপাতালে

Spread the love

প্রতিবেদন: বিজেপি নেতাকে লক্ষ্য করে একের পর এক গুলি। গুলিতে গুরুতর জখম ওই বিজেপি নেতা। তাকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরামবাগের গৌরহাটির বাসিন্দা পেশায় রাজমিস্ত্রি ওই বিজেপি নেতা যুব মোর্চার কর্মী হিসেবেই এলাকায় পরিচিত। নাম সুজন গড়াই। পুলিশ সূত্রে খবর,
শনিবার রাতে বাইকে চড়ে বাজার থেকে বাড়ি ফিরছিলেন সুজন। সেই সময়েই তাকে লক্ষ্য করে ডোঙ্গল এলাকায় এলোপাথাড়ি গুলি চালায় দুষ্কৃতীরা এমনটাই অভিযোগ। অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে থানায় অভিযোগ জানানো হয়েছে। ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আরামবাগের সালেপুর-২ পঞ্চায়েতের ডোঙ্গল এলাকার এই ঘটনার পর শনিবার রাত থেকে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। কে বা কারা৷ কেন গুলি চালালো৷ জানতে তদন্তে নেমেছে পুলিশ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*