দক্ষিণ শহরতলির নুঙ্গি স্টেশন চত্বরে চলল বুলডোজার

Spread the love

প্রতিবেদন: শিয়ালদহ দক্ষিণের বজবজ শাখার নুঙ্গি রেলস্টেশনের প্ল্যাটফর্ম সংলগ্ন এলাকায় শনিবার রাতে উচ্ছেদ অভিযান চালালো রেল। রেলের জমিতে গড়ে ওঠা অবৈধ দোকান সরাতে বুলডোজার নিয়ে নামে প্রশাসন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় ১০ থেকে ১৫ দিন আগে মাইকিং করে দোকানদার ও হকারদের রেলের জমি খালি করার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু ওই সময়সীমার মধ্যে অনেক দোকানদারই সরেননি। তারা না সরায় শনিবার রাতের দিকে মহেশতলা থানার পুলিশ ও রেল পুলিশের যৌথ উদ্যোগে উচ্ছেদ অভিযান চালানো হয়। ওই অভিযানে প্রায় ১৫০টি দোকান ভেঙে গুড়িয়ে ফেলা হয়েছে বলেই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। রুটিরুজি হারানো হকারদের দাবি পুনর্বাসনের।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*