রোজদিন ডেস্ক :
কেরলমে প্রচন্ড বৃষ্টি, দুর্যোগে ১৫ জন প্রাণ হারিয়েছেন, এখনও ৭ জন নিখোঁজ।
মুখ্যমন্ত্রী ভি ডি সতীশন আজ এই খবর জানিয়ে বলেন, কোট্টায়াম, এর্নাকুলম,ইদুক্কি, মালাপ্পুরম, কোজিকোড় ইত্যাদি জেলা থেকে এই সব মৃত্যুর খবর এসেছে।এই ছাড়া কোল্লাম, কান্নৌর, মালাপ্পুরম, ইদুক্কি ইত্যাদি জায়গায় সাত জন নিখোঁজ আছেন।
আজ অবধি রাজ্যে ৩১৬ টি ত্রাণ শিবির কাজ করছে , বৃষ্টি, বন্যায় ১১,০১৮ জন ঘরছাড়া, মুখ্যমন্ত্রী পদস্থ আধিকারিকদের সঙ্গে পরিস্থিতি পর্যালোচনা করেন।।
আবহাওয়া দফতর রাজ্যে ৬ আগস্ট অবধি প্রচন্ড বৃষ্টি, ঝোড়ো হাওয়ার পুর্বাভাস করেছে।মুখ্যমন্ত্রী সতীশন কেরালা- কর্ণাটক -লাক্ষাদ্বীপ উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করেছে।
সমুদ্রে বিশাল ঢেউ আসতে পারে। এর জন্য উত্তর কেরালার উপকূল এলাকার মৎস্যজীবী, বাসিন্দাদের সতর্ক করা হয়েছে।

Be the first to comment