রোজদিন ডেস্ক :
বিধানসভার মার্শাল দেবব্রত মুখার্জিকে বিনা কারণে সাসপেন্ড করা হয়েছে!! এমন অভিযোগ নিয়ে কর্মী মহলে ব্যাপক অসন্তোষ দেখা দিয়েছে। সূত্রের খবর, অধ্যক্ষ এখন কলকাতার বাইরে। তাঁর অনুপস্থিতিতে সচিব এই ব্যবস্থা নিয়েছেন বলে প্রকাশ। যা নিয়ে ক্ষুব্ধ কর্মীদের বড় অংশ। তাঁদের বক্তব্য, প্রাক্তন অধ্যক্ষর নির্বাচনী প্রচার সহ নানা বেআইনি কার্যকলাপে সভার মুখ্য নিরাপত্তা আধিকারিকের যুক্ত থাকার অভিযোগ থাকলেও তাঁর বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হয়নি। পক্ষান্তরে বিনা কারণে মার্শালের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। বর্তমান সচিব প্রাক্তন সরকারের আমল থেকে এই পদে আছেন। তিনি প্রাক্তন অধ্যক্ষর ঘনিষ্ঠ বলেও পরিচিত।
মার্শালের বিরুদ্ধে কি ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হোল তা নিয়ে বিধানসভা ভবনের কর্মী মহল সরগরম বলে জানা গেছে।

Be the first to comment