বাড়ির কাছে জমা জল,প্রাণ গেল শিশুর

Spread the love

রোজদিন ডেস্ক: বাড়ির কাছে জমা জলে পড়ে গিয়ে মর্মান্তিক ভাবে প্রাণ হারালো আট বছরের ছোট্ট শেখ নঈম আক্তার। আজ বিকেলে হলদিয়ার ভবানীপুরের কুমারপুর গ্রামে এই মর্মন্তুদ ঘটনা হয়। সূত্রের খবর, জলের পাইপলাইন বসানোর জন্য খুঁড়ে রাখা গর্তে বৃষ্টির জল জমেছিল। খেলতে গিয়ে তার মধ্যে পড়ে গিয়ে আর উঠতে পারেনি ছোট্ট শেখ নঈম।
বেশ কিছুক্ষণ তাকে না দেখে বাড়ির লোকজন খোঁজা খুঁজি শুরু করেন। জমা জল থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রা মৃত বলে ঘোষণা করেন। প্রাণবন্ত শিশু টির এমন মর্মান্তিক মৃত্যু তে শোকস্তব্ধ গোটা এলাকা। দীর্ঘ দিন ধরে পাইপ লাইন বসানোর জন্য এমন অরক্ষিত ভাবে তা থাকায় ছোট্ট শিশুর প্রাণ যাওয়ায় প্রশাসন এর গাফিলতি কে দূষছেন তাঁরা। অবিলম্বে এই খোলা গর্তগুলি বুজিয়ে ফেলার দাবি জানিয়েছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*