রোজদিন ডেস্ক: প্রবল বৃষ্টি র সঙ্গে বজ্রপাত প্রাণ কাড়লো তিন মহিলা সহ চার জনের। বুধবার পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর, ডেবরা ও নারায়ণগড়ে চাষের কাজ করার সময় এই মর্মান্তিক ঘটনা গুলি হয়। আহত হন বেশ কয়েকজন।
এই নিয়ে অতি সম্প্রতি বজ্রাঘাতে রাজ্যে বেশ কয়েকজনের মৃত্যু হোল।
বুধবার বজ্রাঘাতে পৃথক ঘটনায় তিন মহিলা মালতী পাত্র (৪৬),কাজল নায়েক (৬২) ও সুমিত্রা খামরাই (৫২) এর মৃত্যু হয়েছে।
তাপস সাবরা (৫০) ও বাজ পড়ে মারা যান।
এইদিন ও কলকাতা ও শহরতলিতে প্রচন্ড বৃষ্টি তে স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হয়। বহু এলাকায় জল জমে যায়। সন্ধ্যার পর বৃষ্টি থামলেও বহু এলাকা রাত অবধি জলমগ্ন ছিল।

Be the first to comment