রোজদিন ডেস্ক: ধর্মস্থান থেকে পুলিশ জোর করে মাইক, লাউডস্পিকার সরিয়ে দিচ্ছে বলে আই এস এফ বিধায়ক নওশাদ সিদ্দিকী বুধবার অভিযোগ করেন। বিশেষত সংখ্যা লঘুদের ধর্মস্থান গুলিতে পুলিশ এই কাজ করছে। এই বিষয়ে তাঁরা কোন ও লিখিত নির্দেশ ও দেখাতে পারছে না।
এর প্রতিবাদে ও পরিস্কার কারণ জানতে চেয়ে তিনি রাজ্য পুলিশের ডি জি কে চিঠি দিয়েছেন।
এই ঘটনা য় দৃশ্যত ক্ষুব্ধ নওশাদ সিদ্দিকী বলেন, তাঁরা সব সময় দূষণ নিয়ন্ত্রণের পক্ষে। কিন্তু এর জন্য নির্দেশিকা আছে। আইন আছে। তা না করে পুলিশ যেভাবে জোর করে তাঁদের ধর্মস্থান থেকে মাইক, লাউডস্পিকার সরিয়ে দিচ্ছে, হুমকি দিচ্ছে এর প্রতিবাদ করছেন তাঁরা। তাঁর সন্দেহ, কোন না কোন ভাবে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে। যে বিশৃঙ্খলা দিয়ে দেখানো হবে এটাই উন্নয়ন।
জোর করে মাইক বন্ধের যে সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হচ্ছে এর বিরুদ্ধে তিনি আদালতে যাবেন বলে ও জানান।

Be the first to comment