রোজদিন ডেস্ক: কর্তব্যে গাফিলতির দায়ে বিধানসভা র মার্শাল দেবব্রত মুখার্জি কে সাসপেন্ড করা হয়েছে। যা নজিরবিহীন বলে ওয়াকিবহাল মহল মনে করেন। তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্তের ও নির্দেশ দেওয়া হয়েছে।। বিধান সভা ভবন সূত্রে প্রকাশ, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা র সফরকালে তিনি যথাযথ ভাবে কর্তব্য করেন নি বলে অভিযোগ। অনেক বিধায়ক তাঁর বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ ও এনেছেন।
বিধান সভা ভবনে বহু বছর ধরে নিরাপত্তা সংক্রান্ত কাজে যুক্ত আছেন দেবব্রত মুখার্জি।
মার্শাল হিসাবেও বহদিন ধরে দায়িত্ব পালন করছেন। তাঁর বিরুদ্ধে এই বেনজির শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণে বিস্মিত বহু বিধায়ক, প্রচার মাধ্যমের প্রতিনিধিরা ও। সাধারণ ভাবে অধ্যক্ষর নির্দেশ পালন করেন মার্শালরা।।
তাঁকে সাসপেন্ড করার খবর মুখ্যমন্ত্রী, অধ্যক্ষ কে জানিয়ে দেওয়া হয়েছে।
তাঁর বিরুদ্ধে এই কঠোর পদক্ষেপ নেওয়ায় বিধান সভা ভবনের কর্মী মহলেও আলোড়ন উঠেছে। একাধিক বিরোধী বিধায়ক মনে করেন, এই পদক্ষেপ নেওয়ার আগে আরও সতর্ক হওয়া কাম্য ছিল। দীর্ঘ দিন সুনামের সঙ্গে কাজ করে আসা মার্শাল নিজেও এতে বিস্মিত। তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্তের পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে বিধান সভা ভবন সূত্রে জানা যায়।

Be the first to comment