- অগস্ট মাসের অন্নপূর্ণা যোজনার ভাতা চলতি মাসের মধ্যেই উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে বলে জানিয়েছেন নারী ও শিশুকল্যাণ দপ্তরের মন্ত্রী মালতী রাভা রায়
- নতুন করে শংসাপত্র যাচাই শুরু হতেই একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। এখনও পর্যন্ত মোট ১ লক্ষ ২২ হাজার ১১৭টি জাতিগত শংসাপত্র পুনর্যাচাই চলেছে। এর মধ্যে ৭৬ হাজার ৭৫০টি বৈধ বলে নিশ্চিত করেছে দফতর। যাচাইয়ের পর ইতিমধ্যেই ১৩৫টি কাস্ট সার্টিফিকেট বাতিল হয়েছে। এর মধ্যে ৮৩টি SC, ৪১ ST ও ১১ OBC শংসাপত্র বাতিল বলে ঘোষণা করা হয়েছে।
- টাটাকে সিঙ্গুরের জমির ক্ষতিপূরণ মেটাতে ট্রাইব্যুনালের নির্দেশ মানবে রাজ্য সরকার। ইতিমধ্যেই রাজ্যের শিল্প দপ্তরের সচিব বন্দনা যাদব মুম্বইতে টাটাগোষ্ঠীর সদর দপ্তরে গিয়ে সরকারের এই অবস্থানের কথা জানিয়ে এসেছেন। কর্তৃপক্ষ সম্মত হলে রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত ও শিল্পমন্ত্রী তাপস রায় সরকারি আধিকারিকদের নিয়ে মুম্বইতে গিয়ে কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসতে প্রস্তুত বলেও জানিয়ে দেওয়া হয়েছে।
- শেখ হাসিনা বলেন, “আমার সরকারের আমলে যে বিচার বিভাগীয় তদন্ত শুরু হয়েছিল, ইউনূসের অবৈধ সরকার ক্ষমতা দখলের পর সেই তদন্ত বন্ধ করে দেয়। জুলাই-আগস্ট আন্দোলন কোনও স্বতস্ফূর্ত আন্দোলন নয়। পরিকল্পিত পদক্ষেপ। ১০ হাজার আওয়ামী লিগ সদস্য নিখোঁজ হয়ে গিয়েছে।”
- বুধবার রাতে বাংলাদেশের ক্রিকেট টিমের প্রাক্তন অধিনায়ক তথা আওয়ামী লিগের নেতা-সাংসদ শাকিব-আল-হাসানের বাড়িতে হামলা হয়। পেট্রোল বোমা ছোড়া হয় শাকিবের বাড়ি লক্ষ্য করে। ৫ অগস্ট নয়া দিল্লিতে শেখ হাসিনার ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে যোগ দিয়েছিলেন শাকিব। ভিডিয়োয় তাঁকে দেখা যায়।
- জনপ্রিয় লোকসঙ্গীত শিল্পী স্বাগত দে বুধবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বয়স হয়েছিল মাত্র ৫০ বছর।
- মালদহের কালিয়াচকের সুজাপুর বালুপুর বাগানবাড়ি এলাকায় ভয়াবহ বিস্ফোরণে কাঁপল এলাকা। আগুনে ঝলসে গুরুতর জখম চার নাবালকের। সব মিলিয়ে আহত হয়েছেন সাতজন। জখমদের উদ্ধার করে প্রথমে সুজাপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ও পরে অবস্থার অবনতি হলে নিয়ে যাওয়া হয় মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে।
- পুঁতে রাখা ল্য়ান্ডমাইন নিষ্ক্রিয় করতে গিয়ে জম্মু-কাশ্মীরে গুরুতর জখম হয়েছেন ভারতীয় সেনাবাহিনীর দুই জওয়ান। বুধবার রাতে পুঞ্চের মেনধার সেক্টরের ঘটনা।
- অসমের বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৫। ১৪ জেলায় হাই অ্যালার্ট জারি করেছে প্রশাসন। পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ শিবসাগর জেলায়। রাজ্যের ৫৬৩ গ্রামের ১ লক্ষ ৬০ হাজার মানুষ গৃহহীন।
- পাক অধিকৃত জম্মু-কাশ্মীরে সাধারণ নাগরিকদের উপর দমন-পীড়ন ও মৃত্যুর ঘটনার প্রতিবাদে ইংল্যান্ডের বার্ডফোর্ডে পাকিস্তানি দূতাবাসের বাইরে চলছে প্রতিবাদ-বিক্ষোভ।

Be the first to comment