বাড়ছে গ্রেফতারির আশঙ্কা, জমি দূর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায়

Spread the love

প্রতিবেদন: ভুয়ো কাগজ বানিয়ে শালবনীর একটি সরকারি জমি বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এই জমি-দুর্নীতি মামলায় যে কোনও মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে গ্রেফতার করতে পারে পুলিশ। এই আশঙ্কায় এবার কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়। এর আগে ওই জমি-দুর্নীতি মামলাতে আগাম রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সুমিত। গত সোমবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তাঁর আগাম জামিনের আর্জি খারিজ করে দেন। তবে চাকরি সংক্রান্ত অন্য দুর্নীতির মামলায় শর্তসাপেক্ষে সুমিতের আগাম জামিন মঞ্জুর করে আদালত। তবে সেখানে শর্ত ছিল যে, চাকরি দুর্নীতি মামলায় ১০ দিনের মধ্যে তদন্তকারী সংস্থার কাছে হাজিরা দিতে হবে সুমিতকে। সেই সঙ্গে তদন্তকারী সব রকমের সহযোগিতা করতে হবে সুমিতকে। এই অবস্থায় তার আশঙ্কা, চাকরি সংক্রান্ত মামলায় হাজিরা দিতে গেলে জমির দুর্নীতি মামলার তাঁকে গ্রেফতার করতে পারে পুলিশ। কারণ, ওই গ্রেফতারি থেকে বাঁচার মতো কোনও রক্ষাকবচ তার নেই। এরপরই তিনি কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন। আজ বৃহস্পতিবারই প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*