শিল্পায়নে নজর, রাজ্যে বিড়লা গোষ্ঠী আসছে, দাবি শমীক ভট্টাচার্যর

Spread the love

রোজদিন ডেস্ক: পালাবদলের পর রাজ্যে শিল্পায়ন কে পাখির চোখ করেছে বিজেপি। সরকারের সঙ্গে দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য ও এই দিকে বিশেষ নজর দিয়েছেন। শনিবার তিনি জানান, রাজ্যে বিড়লা গোষ্ঠী ও আসছেন। দেশের বিভিন্ন প্রান্তের বড় শিল্পপতি রা, যাঁরা এক সময় কলকাতায় ছিলেন,তাঁদের আবেগের সঙ্গে এখন ও এই শহর মিশে আছে।। তাঁরা এই রাজ্য কেই নিজের বলে মনে করেন।
শমীক ভট্টাচার্য আরও জানান, তাঁরা বার্তা দেওয়ার আগে অনাবাসী রা ও উৎসাহ নিয়ে তাঁদের কাছে আসছেন। ইউরোপের এক চিকিৎসক দল, যাঁরা চলে গেছিলেন,এখানে হাসপাতাল করতে আগ্রহী তাঁরা।। ইন্দোনেশিয়ার একটি সংস্থা ও অটো মোবাইল শিল্পে বিনিয়োগ করতে চায়।।
রাজ্যে শিল্পায়ন নিয়ে তাঁরা যে খুব ই আগ্রহী, শমীক ভট্টাচার্য র কথায় তা পরিস্কার। সরকারি, বেসরকারি সব ধরনের লগ্নি এনে রাজ্যে তাঁরা শিল্পায়নের জোয়ার আনতে চান।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*