রোজদিন ডেস্ক :
আগের আমলের মতই রাজ্যের বর্তমান শাসক বিজেপি ও কংগ্রেসের কার্যালয় দখলের প্রয়াস নিয়েছে। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার শনিবার এই অভিযোগ করে বলেন, পুলিশের সহায়তা নিয়ে বহু জায়গায় গেরুয়া শিবির এই কাজ করছে।।শনিবার মুর্শিদাবাদের নওদায় তাঁদের পুনরুদ্ধার করা কার্যালয় ফের বিজেপি দখল করার অভিযোগে প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী অবস্থান আন্দোলন করছেন। তাঁদের পুরো কংগ্রেস পরিবার তাঁর এই আন্দোলনে পাশে আছে বলে শুভঙ্কর সরকার জানিয়েছেন।
তাঁর অভিযোগ বিজেপি রাজ্যে ভয় আউট, ভরসা ইনের কথা বললেও কার্যক্ষেত্রে এর বিপরীত ছবিও দেখা যাচ্ছে।

Be the first to comment