রোজদিন ডেস্ক: উজ্জয়িনীর মহাকাল মন্দির থেকে ফেরার পথে দুর্ঘটনায় মর্মান্তিক ভাবে প্রাণ হারালেন ছয় জন।রবিবার দুপুরের এই ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া। সুত্রের খবর,মহাকাল মন্দির দর্শন করে ফেরার সময় মধ্যপ্রদেশের ধার জেলার পঞ্চক বাসা এলাকার কাছে তাঁদের গাড়িতে উল্টো দিক থেকে আসা একটি কন্টেনার প্রচন্ড জোরে ধাক্কা মারে। এর ফলে গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। তিন মহিলা ও তিন পুরুষ ঘটনা স্থলেই প্রাণ হারান। আহত একজন কে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযোগ, রাস্তার ভুল দিকে লোহার সামগ্রী বোঝাই কন্টেনার টি চলে আসায় এই ভয়াবহ দুর্ঘটনা হয়। পুলিশ চালককে গ্রেফতার করেছে। তিনি মদ্যপ ছিলেন কিনা খতিয়ে দেখছে পুলিশ।
নিহতরা গুজরাটের দাহোদ থেকে উজ্জয়িনীর মহাকাল মন্দির দর্শনে এসেছিলেন বলে জানা গেছে।

Be the first to comment