ঝাড়খন্ডে বিক্ষুব্ধ পড়ুয়াদের বিধানসভা অভিযান নিয়ে উত্তেজনা

Spread the love

রোজদিন ডেস্ক : 
ঝাড়খন্ডে আন্দোলনকারী পড়ুয়াদের বিধানসভা অভিযান নিয়ে আজ উত্তপ্ত হয়ে উঠেছে ওই রাজ্য। রাঁচিতে বিধানসভার দিকে মিছিল করে যাওয়ার সময় পুলিশ ব্যারিকেড করে তাঁদের আটকে দেয়। উত্তেজিত, ক্ষুব্ধ পড়ুয়ারা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পুলিশ তাঁদের অনেককে আটক করে। পুরানো বিধানসভা ভবনের কাছে সর্দার প্যাটেলের মূর্তির সামনে বিপুল পড়ুয়ার জমায়েত নিয়েও উত্তেজনার পারদ চড়ছে।
নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে গত দু সপ্তাহের বেশি পড়ুয়া দের আন্দোলনে তপ্ত হয়ে উঠেছে প্রতিবেশী ঝাড়খণ্ড। রাজ্য সরকার তাঁদের বহু দাবি মানলেও আন্দোলনে অনড় পড়ুয়ারা।
রবিবারই ওই রাজ্যের পিএসসি-তে বড় মাপের রদবদল হয়েছে। তদন্ত করছে সিআইডি। একাধিক রাজনৈতিক, অরাজনৈতিক সংগঠন পড়ুয়াদের এই আন্দোলন সমর্থন করেছে।
আজ এই আন্দোলন নিয়ে আগাম সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে রাজ্য প্রশাসন। রাঁচির বেশির ভাগ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। কঠোর নিরাপত্তায় মুড়ে দেওয়া হয়েছে শহরকে।
আন্দোলনকারীরা এই অনিয়মের সি বি আই তদন্তের দাবিতে অনড়৷ আজ এই অভিযান নিয়ে ক্রমেই উত্তাল হয়েছে পরিস্থিতি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*