রোজদিন ডেস্ক: কেন্দ্রের শ্রম কোড সহ একাধিক সিদ্ধান্তের বিরুদ্ধে সোমবার কলকাতা সহ রাজ্য জেল ভরো আন্দোলন নিয়ে সরগরম হয়ে ওঠে।। জেলায় জেলায় প্রতিবাদ মিছিলে পুলিশ বাধা দেয়। কলকাতায় এই আন্দোলনে অংশ নেওয়া হকার সহ অন্য দের দেশদ্রোহী তকমা দেয় বিজেপি। তাঁদের মিছিলে বিজেপি হামলা ও করে বলে অভিযোগ। সিটু সহ বামপন্থী শ্রম সংগঠন গুলির ডাকা এই কর্মসূচি তে বহু শ্রমজীবী অংশ নেন। সিপি আই এম ( এম এল) লিবারেশনের অভিযোগ, বহু জায়গায় বিজেপি আশ্রিত দুষ্কৃতি রা মিছিলে হামলা করে। সর্বত্র বিপুল সংখ্যক মানুষ কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে এই কর্মসূচি তে অংশ নেন।।সিটু সহ বামপন্থীদের অনেকে গ্রেফতার হন। বহু এলাকায় হামলা হলেও পুলিশ নীরব দর্শক ছিল বলে তাঁদের দাবি। পাহাড় থেকে সাগর, সর্বত্র শ্রমজীবী মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে এই আন্দোলনে যোগ দেন বলে উদ্যোক্তা দের দাবি।

Be the first to comment