খারাপ আবহাওয়া, কোলাঘাটে জরুরি অবতরণ মুখ্যমন্ত্রীর হেলিকপ্টারের

Spread the love

রোজদিন ডেস্ক : 
খারাপ আবহাওয়ার দরুণ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হেলিকপ্টার আজ কোলাঘাটে জরুরি অবতরণ করে। ওখানকার তাপবিদ্যুৎ কেন্দ্রর পাশের মাঠে চালক তা নামান৷ আজ মুখ্যমন্ত্রী কেশপুরে যাওয়ার পথে এই বিপত্তি হয়। হেলিকপ্টারের জরুরি অবতরণের পর সকাল সাড়ে এগারোটা নাগাদ তিনি ওখান থেকে সড়ক পথে কেশপুরের উদ্দেশ্যে রওনা দেন।
আজ শহিদ ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবসের অনুষ্ঠানে সেখানে যোগ দেওয়ার কথা আছে মুখ্যমন্ত্রীর। সেখান থেকে তাঁর বাঁকুড়া যাওয়ার কথা। পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের আওতায় থাকা সাত জেলার আধিকারিকদের সঙ্গে সেখানে মুখ্যমন্ত্রীর বৈঠক করার কথা আছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*