বেঙ্গালুরুতে দুই শিশুসন্তানকে হত্যা করে আত্মহত্যার চেষ্টা

Spread the love

রোজদিন ডেস্ক : 

স্ত্রীর সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের জেরে বেঙ্গালুরুতে নিজের দুই শিশু কন্যাকে হত্যা করে আত্মহত্যার চেষ্টা করলেন এক যুবক। এর জন্য এক পাঁচতারা হোটেলে দশ ও আট বছরের দুই শিশু কন্যাকে নিয়ে ওঠেন ইমরান (৪৫)। তাঁর হোটেল ছাড়ার সময় হলেও কোন সাড়া শব্দ না মেলায় কর্মীরা খোঁজ করতে যান। বারবার ডেকেও দরজা না খোলায় তাঁরা ভিতরে ঢুকে বিছানায় দুই শিশু কন্যার মৃতদেহ দেখে আঁতকে ওঠেন।। টয়লেটে গলায় ক্ষত সহ ইমরান পড়েছিলেন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি এখন বিপদমুক্ত। পুলিশ তাঁর স্ত্রীর সঙ্গে যোগাযোগ করে উভয়ের সম্পর্কের অবনতির কথা জানতে পেরেছে। সূত্রের খবর, স্ত্রীর পরকীয়া আছে বলে সন্দেহ করেন ইমরান। বিচ্ছেদ হলে কন্যাদের হেফাজতে পাবেন না বলে তাদের হত্যা করে নিজে আত্মঘাতী হওয়ার চেষ্টা করে ব্যর্থ হন। পুলিশ পুরো বিষয় তদন্ত করছে।

মর্মান্তিক এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*