প্রতিবেদন: Netaji controversy : ভারতের স্বাধীনতা সংগ্রামে নেতাজি সুভাসচন্দ্র বোসের কোনও ভূমিকাই ছিল না! সম্প্রতি প্রকাশ্যে এমনই মন্তব্য করেন বিজেপির রাজ্যসভার সাংসদ নগেন্দ্র রায় ওরফে অনন্ত মহারাজ। এরপরই তুমুল বিতর্ক তৈরি হয় রাজ্য রাজনীতি থেকে সোশ্যাল মিডিয়াতে। উঠে প্রতিবাদের ঝড়। বেগতিক বুঝে বৃহস্পতিবার অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ সম্মান কেড়ে নেয় রাজ্য সরকার। খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কড়া ভাষায় জানিয়ে দেন, নেতাজির অবমাননা মানবে না সরকার। প্রয়োজনে গ্রেফতারও করতে পারে পুলিশ। তারপরই চাপের মুখে সোশ্যাল মিডিয়ায় ভিডিয়ো বার্তা দিয়ে ক্ষমা চেয়ে নেন অনন্ত মহারাজ। কিন্তু তাতেও ছাড় মিলল না। নেতাজি সম্পর্কে এমন মন্তব্য করার অপরাধে এবার তাঁর বিরুদ্ধে দায়ের হল এফআইআর। ফলে গোটা ঘটনায় আরও বিপাকে পড়লেন বিজেপির রাজ্যসভার সাংসদ নগেন্দ্র রায় ওরফে অনন্ত মহারাজ। কোচবিহার জেলা পুলিশ এবার তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করল। স্থানীয় এক বাসিন্দার অভিযোগের ভিত্তিতে পুলিশ এই পদক্ষেপ করেছে বলে খবর। তদন্ত শুরু হয়েছে।কোচবিহারের পুলিশ সুপার জানান, গত ৭ অগাস্ট কোচবিহারের ১০ নং ওয়ার্ডের এক বাসিন্দা অনন্ত মহারাজের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন। নেতাজি সংক্রান্ত মন্তব্যের জন্য ওই অভিযোগ দায়ের করেন তিনি তার ভিত্তিতে পুলিশ এফআইআর করেছে।

Be the first to comment