আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা দুটোই থাকছে, আপাতত বন্ধ হচ্ছে না স্বাস্থ্য সাথী : শারদ্বত মুখার্জি

Spread the love

বিউটি চাঁদ

  • আয়ুষ্মান ও চলবে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা এবং স্বাস্থ্য সাথী তিনটে একসাথে চলবে। তবে ২ থেকে ৩ মাসের মধ্যে স্বাস্থ্যর সাথী তুলে নেওয়া হবে এমনটাই জানান স্বাস্থ্যমন্ত্রী ।
  • ১৬ তারিখ আয়ুষ্মান দিবস হিসেবে পালিত হবে এবং সেই দিনে এই প্রকল্প লঞ্চ করা হবে। পাশাপাশি মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার ও উদ্বোধন হবে।
  • ৭০ বছরের ঊর্ধ্বে যারা রয়েছেন তারা সবাই এই আয়ুষ্মান প্রকল্পের আওতায় পড়বেন।
  • ফ্যামিলি সাইজের কোন সীমা থাকবে না।
  • স্বাস্থ্যমন্ত্রী জানান, আয়ুষ্মান প্রকল্প ক্যাশলেস এবং পেপারলেস ফেসিলিটি। আগে যদি কোন রোগ থেকে থাকে তাহলেও সুবিধা পাবেন উপভোক্তারা। এখানে রোগী আধার কার্ড দেখালে আধার নাম্বার চেক করে দেখে নেওয়া হবে তিনি আয়ুষ্মান প্রকল্পের আওতায় রয়েছেন কিনা। যদি আয়ুষ্মান প্রকল্পের আওতায় না পড়েন সে ক্ষেত্রে স্বাস্থ্য সাথীর সুবিধা পাবেন। যদি মনে করেন যে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা সুবিধা নিতে চান সেক্ষেত্রে হাসপাতালে ফরম ফিলাপ করে এর আওতাভুক্ত হওয়া যাবে।
  • আরেকটি বিষয় গুরুত্বসহকারে জানান, যে  উপভোক্তা স্বাস্থ্য সাথী স্কিমে আছে আয়ুষ্মানের মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা পাবেন।
  • পশ্চিমবঙ্গের মোট ১৯৩০টি হাসপাতাল আয়ুষ্মান প্রকল্পের আওতাধীন। ১৩০৩টি বেসরকারি হাসপাতাল এবং ৬২৭টি সরকারি হাসপাতাল।
  • আয়ুষ্মান প্রকল্পে বাড়ির প্রত্যেকটি সদস্যের আলাদা আলাদা কার্ড থাকবে।
  • আয়ুষ্মান প্রকল্পের নজরদারির জন্য একটি নডেল টিম গঠন করা হয়েছে যা বেসরকারি হাসপাতালগুলির সাথে ৯০ দিন অন্তর বৈঠক করবেন।
  • আয়ুষ্মান এবং মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা একই রকম সুবিধা পাওয়া যাবে।
  • আয়ুষ্মান প্রকল্পের মত মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা থেকে ভারতের অন্য রাজ্য পরিষেবা পাওয়া যাবে।
  • আয়ুষ্মানের ক্ষেত্রে ফিল্ড ভেরিফিকেশন করা হচ্ছে। যুক্তি হিসেবে স্বাস্থ্যমন্ত্রী জানান মানুষের আধার কার্ড রয়েছে কিন্তু তারা ভারতীয় নাগরিক নয়। জাতীয় নাগরিক ছাড়া অন্য কেউ যাতে এই প্রকল্পের সুবিধা না পায় সেই কারণেই এই ভেরিফিকেশন করা হচ্ছে।
  • এবার থেকে সমস্ত প্রেসক্রিপশন থেকে মেডিকেল রিপোর্ট ডিজিটাল আকারে থাকবে।
  • ভর্তি হবার তিন দিন পূর্ব থেকে ১৫ দিন পরে অব্দি সমস্ত খরচাপাতি এই প্রকল্প থেকে পাওয়া যাবে
  • আনুমানিক ৮০ লক্ষ পরিবার মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমার অন্তর্ভুক্ত থাকবে

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*