রোজদিন ডেস্ক: বিকশিত ভারত নিয়ে অনলাইন নিবন্ধ লিখে পুরস্কার পেয়েছে সুন্দর বনের প্রত্যন্ত এলাকার সেলিমা। স্বাধীনতা দিবসে দিল্লির লাল কেল্লায় উপস্থিত থাকার সুযোগ ও মিলেছে।। কিন্তু দিনমজুর বাবার বড় মেয়ে নবম শ্রেণির ছাত্রী সেলিমার দিল্লি যাত্রায় প্রতিবন্ধক হয় অর্থাভাব।। মেধাবী এই কন্যার স্বপ্ন পূরণে সহায়তার হাত বাড়িয়েছেন তৃণমূল বিধায়ক পরেশ রাম দাস। সূত্রের খবর, লাল কেল্লার অনুষ্ঠানে সেলিমা যাতে উপস্থিত থাকতে পারে, নিজে উদ্যোগ নিয়ে ব্যবস্থা করেছেন। শুক্র বার সেলিমা, তার বাবা সেলিম মোল্লা ও একজন শিক্ষকের বিমানে দিল্লি যাতায়াতের সব ব্যবস্থা নিজে সঙ্গে গিয়ে করে দিয়েছেন তিনি।
সুন্দর বনের দরিদ্র পরিবারের মেধাবী সেলিমা
যেভাবে বিকশিত ভারত নিয়ে নিবন্ধ লিখে সারা দেশে পুরস্কার জিতেছে, এতে গর্বিত পুরো এলাকাই।

Be the first to comment